সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেদিন একটুর জন্য অভিনব বিন্দ্রা জীবনে শেষ ওলিম্পিকে পদক হাতছাড়া করলেন, সেদিনই ভারতীয় অ্যাথলিটদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন লেখিকা শোভা দে৷ রিওতে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সে হতাশা জানিয়ে তাঁর বক্তব্য, অ্যাথলিটদের দায়িত্ব শুধু রিওতে যাও, সেলফি তোলো আর খালি হাতে ফিরে আসা৷
দুঃখজনকভাবে এবারের ওলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের ব্যর্থতা জারি৷ সানিয়া মির্জা, লিয়েন্ডার পেজ থেকে শুরু করে অভিনব বিন্দ্রা, গগন নারাং- সকলেই পদকজয়ে ব্যর্থ হয়েছেন৷ আশার আলো বলতে একমাত্র দীপা কর্মকার৷ এই প্রেক্ষিতেই টুইটটি করেন শোভা৷ তাঁর মতে ওলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের পাঠানো স্রেফ সময় ও অর্থের অপচয়৷
Goal of Team India at the Olympics: Rio jao. Selfies lo. Khaali haat wapas aao. What a waste of money and opportunity.
Advertisement— Shobhaa De (@DeShobhaa) August 8, 2016
তাঁর এই অপমানজনক মন্তব্যের প্রতিবাদ করেন ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা৷ ২০০৮ বেজিং ওলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট জানান, শোভার উচিত ভারতীয় অ্যাথলিটদের সম্মান করা৷ কেননা গোটা দুনিয়ার বিরুদ্ধে তাঁরা তাঁদের মানবীয় উৎকর্ষতা তুলে দিচ্ছে৷ অত্যন্ত বিনয়ের সঙ্গে করা বিন্দ্রার এ প্রতিবাদে যোগ দেন একাধিক নেটদুনিয়ার মানুষ৷

ঠিক এ প্রসঙ্গে না হলেও ওলিম্পিকে ভারতীয়দের ব্যর্থতা নিয়ে টুইটারে মুখ খোলেন শচীন তেল্ডুলকরও৷ রিও ওলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত জানান, কঠোর চেষ্টা সত্ত্বেও পদক জিততে না পারাটা দুর্ভাগ্যজনক৷ অভিনব বিন্দ্রাকে উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য তিনি যা করেছেন, যা অর্জন করেছেন সে কারণে দেশবাসী গর্বিত৷
Well tried and hard luck in #Rio2016. We are proud of all your achievements @Abhinav_Bindra and what you have done for India.
— sachin tendulkar (@sachin_rt) August 8, 2016
তবে নেটিজেনরা অবশ্য শোভাকে ছেড়ে কথা বলেননি৷ অনেকেই ব্যক্তি আক্রমণের পথে গিয়ে প্রশ্ন তুলেছেন, ভারতীয় অ্যাথলিটদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার মতো যোগ্যতা শোভা দে-র আছে তো!
Goal of @DeShobhaa : Porn books likho. Twitter pe bakwas pelo. Faltu oxygen ko carbondioxide main badlo. Wht a waste of space and human life
— Vande Mataram (@UnSubtleDesi) August 8, 2016
An Indian athlete posing for photoshoot after winning all the Gold Medal at Rio Olympic, Mumbai Airport. (2016) pic.twitter.com/6C7NOk8mIa
— History of India (@RealHistoryPic) August 9, 2016
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?