সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ডোপ টেস্টে ফেল করলেও দ্বিতীয়বারের পরীক্ষায় উত্তীর্ণ হলেন ইন্দরজিৎ সিং৷ তা সত্ত্বেও অবশ্য ভারতীয় শটপাটারের মাথা থেকে আশঙ্কার কালো মেঘ সড়ল না৷ কারণ ডোপ পরীক্ষায় পাস করলেও রিওর ছাড়পত্র এখনও পেলেন না তিনি৷
গত ২২ জুন ইন্দরজিতের প্রথম ডোপ পরীক্ষা করা হয়৷ যাতে পাস করতে না পারায় আসন্ন রিও ওলিম্পিকে অনিশ্চিত হয়ে পড়েন তিনি৷ শুধু তাই নয়, শাস্তি হিসেবে সর্বোচ্চ পাঁচ বছর নির্বাসনের মুখেও পড়তে পারেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট৷ ২৯ জুন হওয়া দ্বিতীয় ডোপ টেস্টে অবশ্য পাস করেছেন ইন্দরজিৎ৷ তবে তাতেও ছবিটা পাল্টাচ্ছে না৷ রিও যাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে৷
প্রথম ডোপ টেস্টে ফেল করার পরই কুস্তিগির নরসিং যাদবের পথেই হেঁটেছিলেন ইন্দরজিৎ৷ অভিযোগ তুলেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে৷ ইন্দরজিতের পাশে দাঁড়িয়েছেন আরেক শটপাটার হরজিত সিং৷ তিনি বলেন, “জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের মাধ্যমে নাডাকে অনুরোধ জানিয়েছিলাম, যাতে তারা ইন্দরজিতের ডোপ টেস্টের বিস্তারিত রিপোর্ট আমাদের দেয়৷ ২২ জুন ও ডোপ পরীক্ষায় ফেল করে৷ কিন্তু ২৭ জুনের রিপোর্ট পড়লে দেখা যাচ্ছে, লেখা রয়েছে ওর মূত্রের নমুনায় কোনও নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া যায়নি৷ যা মিলেছে তা হল অ্যানাবোলিক স্টেরয়েড৷” রিও শুরু হতে আর সপ্তাহ খানেক বাকি৷ ইন্দরজিতের কপালে কী রয়েছে এখন সেটাই দেখার৷
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা