সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের মে মাসে জাবি অ্যালন্সো বেয়ার লেভারকুসেনের দায়িত্ব ছাড়ার পর এরিক টেন হ্যাগকে কোচের পদে নিয়োগ করেছিল ক্লাব কর্তৃপক্ষ। তাঁর পরমার্শেই নতুন মরশুমের দল গঠন করেছিল লেভারকুসেন। কিন্তু লেভারকুসেনের কোচের পদে টেন হ্যাগের স্থায়িত্ব হল বুন্দেশলিগায় দু’টি ম্যাচ।
প্রথম ম্যাচে হেরে গিয়েছিল লেভারকুসেন। দ্বিতীয় ম্যাচে তিন গোলে এগিয়ে থাকার পর ৩-৩ ড্র করে ওয়েডার ব্রেমেনের সঙ্গে। আর ঝুঁকি নিতে পারেননি লেভারকুসেনের ক্লাব কর্তৃপক্ষ। লিগের মাত্র দু’টি ম্যাচ কোচ হিসাবে দায়িত্বে থাকার পরই টেন হ্যাগকে ছাঁটাই করে দিলেন তাঁরা।
সব থেকে অবাক করার মতো ঘটনা, গত এক সপ্তাহের মধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তিন কোচ ছাঁটাই হলেন। গত বৃহস্পতিবার বেসিকতাস ছাঁটাই করেছিল প্রাক্তন ম্যান ইউ কোচ ওলে গানার সোলসায়ারকে। শুক্রবার ফেনেরবাখ ছাঁটাই করে ম্যান ইউয়ের প্রাক্তন কোচ জোস মোরিনহোকে। আর সোমবার ছাঁটাই হলেন আর এক প্রাক্তন ম্যান ইউ কোচ টেন হ্যাগ। লেভারকুসেনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘টিমের যা পারফরম্যান্স, তাতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হিসাবেও বিরাট কিছু দাগ কাটতে পারেননি টেন হ্যাগ। তাঁর হাত ধরে রেড ডেভিলরা একটি কারাবাও কাপ ও একটি এফএ কাপ জিতলেও প্রায় ৩ বছরে লিগে সাফল্যের ঝুলি ছিল শূন্য। ম্যান ইউ ছাড়ার পরও সেই দুঃস্বপ্ন টেন হ্যাগের পিছু ছাড়ছে না।
সর্বশেষ খবর
-
দ্বিতীয় বিয়েতেও মিলল না সুখ! ছ’মাস পেরনোর আগেই তাল কাটল র্যাপার বাদশার দাম্পত্যে
-
‘অনেক যুদ্ধ, অনেক ক্ষত’, বিদায়বার্তায় মেসির সঙ্গী ‘ব্রিন্দিস’, গানেই লড়াইয়ের কাহিনি শোনালেন লিও
-
ভোটের লড়াই, পথের লড়াই! পুরনির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় কর্মসূচি বামেদের
-
পদ্মের হাতেই পঞ্চায়েতের ‘রিমোট’, বোর্ড তৃণমূলের থাকলেও বীরভূমে পছন্দের মুখ বসানোর ছক বিজেপির!
-
পুজোর আগেই হেঁশেলে আগুন! ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার পিছু কত দর?