সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সমস্যার জট কাটল৷ শুক্রবার জাতীয় অলিম্পিক সংস্থার উপর থেকে সাসপেনশন তুলে নিল ক্রীড়ামন্ত্রক৷
দুর্নীতির দায়ে অভিযুক্ত দুই প্রাক্তন কর্তা সুরেশ কালমাদি এবং অভয় চৌটালাকে আজীবন সভাপতি পদ দিয়ে বিতর্ক ডেকে এনেছিল আইওএ৷ এরপরই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ক্রীড়ান্ত্রক৷ ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল জানিয়ে দিয়েছিলেন, কালমাদি এবং চৌটালাকে সরকারিভাবে সংস্থা থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত জাতীয় ওলিম্পিক সংস্থাকে (আইওএ) সাসপেন্ড করা হল৷ চাপে পড়ে দু’জনেরই নাম বাদ দিতে বাধ্য হয় আইওএ৷ এর জেরে অবশেষে শুক্রবার থেকে ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞা উঠে গেল আইওএর উপর থেকে৷
#FLASH Sports Ministry lifts ban on Indian Olympic Association (IOA)
Advertisement— ANI (@ANI_news) January 13, 2017
ওলিম্পিক সংস্থার সভাপতি এন রামচন্দ্রন স্বীকার করেছেন, এই নিয়ে বিতর্ক হওয়ায় সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়েছে৷ সেই কারণেই তাঁদের আজীবন সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷
(ডাফির জোড়া গোলে লাজং বধ বাগানের)
সর্বশেষ খবর
-
ব্রাজিলের পর যুবভারতীতে ফের হাইভোল্টেজ ম্যাচ, পুজোর আগে কলকাতা মাতাবে দুই বিশ্বজয়ী দল
-
‘স্বজনপোষণ মুক্ত’ টলিউড গড়তে রাজ্য সরকারের ‘১৮ দফা’, কী কী উদ্যোগ নেওয়া হল?
-
নিরাপদে তামিলনাড়ুর ২১, শুধু চিনেই আটকে দু’শো ভারতীয়! নেপালে নাগরিকদের সুরতেহাল জানাল দিল্লি
-
ভাঙা ভাঙা ইংরেজিতে ভিডিও! ৫০ টাকার দুল, ১০০ টাকার হারে মেটার মঞ্চে চমক গ্রামের বউ পূজারিণীর
-
‘আমার জন্য প্রার্থনা করুন’, নেপাল থেকে নিরাপদে ছেলের কাছে ফিরতে চান বাংলাদেশি নায়িকা অপু