সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স ইনসেনটিভ দেওয়াতে লাগাম টানল সুপ্রিম কোর্ট৷ দেশের শীর্ষ আদালতের নির্দেশ লোধা কমিটির নির্দেশ মেনে চলতে হবে৷ এখন থেকে আর ক্রিকেটারদের অতিরিক্ত অর্থ দেওয়া যাবে না৷
বিসিসিআিই যে বিশ্বে অন্যতম ধনী ক্রিকেট বোর্ড একথা সবাই জানে৷ আর ভাল পারফরম্যান্স করলেই দেশের ক্রিকেটাররা পায় মোট অঙ্কের পুরস্কার৷ সেটা অনুর্ধ্ব ১৯ হোক কিংবা সিনিয়র ক্রিকেটাররাই হোক৷ কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই দরাজ হাত এবার বেঁধে দিল সুপ্রিম কোর্ট৷ এবার থেকে ভারতীয় ক্রিকেটারদের ভাল পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করতে গেলে এবার থেকে শীর্ষ আদালতের অনুমতি নিতে হবে৷
এর আগে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া জেতে ৩-০৷ আর সেকারণে পুরস্কার হিসাবে জাতীয় দলের ক্রিকেটাররা পেয়েছিলেন প্রায় ২ কোটির টাকারও বেশি৷ আর সম্প্রতি, বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪-০ ফলে জিতেছে৷ খুব স্বাভাবিক ভাবেই বিরাট কোহলির দলকে একটা মোট অঙ্কের পুরস্কার দেওয়ার কথা ছিল বিসিসিআই-এর৷ তবে সে গুড়ে বালি৷ অন্তত আগামী ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করতে হবে৷
সর্বশেষ খবর
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা
-
বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল! চমক দিতে নতুন মুখে ভরসা?
-
শ্রাবণের শেষ সোমে জল ঢালতে গিয়ে ভয়ংকর পরিণতি, মন্দিরেই পদপিষ্ট হয়ে মৃত ৭ পুণ্যার্থী
-
চলতি মরশুমই শেষ! বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত রোনাল্ডোর, সারা ভবিষ্যৎ পরিকল্পনাও
-
তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুজো দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের