সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন হাতে থাকতেই কুকবাহিনীকে দুরুমুশ করেছেন কোহলিরা৷ সে আনন্দ তো ছিলই৷ আর তার সেলিব্রেশনের মঞ্চ যেন হয়ে উঠল যুবরাজ সিংয়ের সংগীত ও মেহেন্দি অনুষ্ঠান৷
একদিকে তারকা ক্রিকেটার৷ অন্যদিকে অভিনেত্রী৷ হাই প্রোফাইল বিয়েকে ঘিরে চর্চায় সরগরম ছিল সোশ্যাল মিডিয়া৷ বলা হচ্ছিল এ নাকি, যুবরাজ হেজেল প্রিমিয়ার লিগ৷
Advertisement
কদিন আগে নিজে গিয়ে প্রধানমন্ত্রীকেও নেমন্তন্ন করে এসেছেন যুবরাজ৷ নিমন্ত্রণপত্রেও বেশ চমক রেখেছিলেন যুবি৷ ফলে বিয়েবাড়ির অন্দরমহলে কী হচ্ছে তা নিয়ে কৌতূহল ছিলই৷
তা ফ্যানদের নিরাশ করেননি৷ নিজেই মেহেন্দি অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷
আর তাতেই দেখা গেল ব্যাট হাতে যেমন, বিয়ের সাজেও তেমনই রাজকীয় তিনি৷ ততটাই অভিজাত হেজেলও৷ এদিকে কুকদের বিপর্যস্ত করে খোশমেজাজে ছিলেন কোহলিরা৷ তার ছাপ পড়ল বিয়েবাড়িতেও৷ টিম ইন্ডিয়া যোগ দিল সংগীত-মেহেন্দি অনুষ্ঠানে৷ সকলকেই দেখা গেল ফুরফুরে মেজাজে৷
আজ, ৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়ে জীবনের নয়া ইনিংসে পাকাপাকি থিতু হচ্ছেন যুবরাজ৷
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?