জানেন, ঋদ্ধিমান সাহার রোল মডেল কে?

মুখ খুললেন বিরাটের অধিনায়কত্ব থেকে শুরু করে ধোনির উইকেটকিপিং নিয়েও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১৫:৩৪

options
link
জানেন, ঋদ্ধিমান সাহার রোল মডেল কে?

দেবাশিস সেন, কলম্বো: কলম্বো টেস্ট জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার ভূয়সী প্রশংসা করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জানিয়েছিলেন, ঋদ্ধিই বর্তমানে দেশের সেরা ক্রিকেটার। আর সোমবার বাংলার এই ক্রিকেটার জানালেন, দলের জয়ে সাহায্য করতে পেরে তিনি খুশি। কোচ-অধিনায়কের আস্থা থাকলে যেকোনও ক্রিকেটার আত্মবিশ্বাসী হয়ে উঠবে। পাশাপাশি মুখ খুললেন বিরাটের অধিনায়কত্ব থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির উইকেট কিপিং নিয়েও। শুধু তাই নয়, নিজের পছন্দের উইকেটকিপারের কথাও। প্রাক্তন অজি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিষ্টই তাঁর রোল মডেল।

Advertisement

[জানেন, রাখিবন্ধনের দিন বিরাট, সাক্ষী মালিকরা কী টুইট করলেন?]

এদিন টিম ইন্ডিয়ার হোটেলেই সাংবাদিক সম্মেলনে আসেন ঋদ্ধিমান সাহা। ক্রিকেটমহলে টেস্টের চতুর্থ দিন ঋদ্ধির ধরা দু’টি ক্যাচ নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে। সাংবাদিক সম্মেলনেও চলে আসে সেই ক্যাচের প্রসঙ্গ। তখন বঙ্গ ক্রিকেটারটি জানান, ‘মেন্ডিসের ক্যাচটি ধরতে পেরে তিনি খুব খুশি। এই ধরনের ক্যাচ সবসময় আত্মবিশ্বাস জোগায়। তবে এর আগেও এই ধরনের ক্যাচ বেশ কয়েকবার ধরেছি।’ এরপরই কলম্বোর ঘূর্ণি পিচে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বোলিংকে কীভাবে সামলেছেন, সেকথাও জানান। বলেন, ‘একজন কিপারের কাছে যত বল আসবে, সে তত ভাল কিপিং করবে। কম বল আসলে বরং ফোকাস নষ্ট হয়ে যায়। প্রথম দিকে পিচের বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। পিচের বাউন্স বুঝে নিজের খেলায় পরিবর্তন এনেছি।’ ঋদ্ধি আরও জানান, ম্যাচে বিরাট ডিআরএস নেওয়ার সময় তাঁর এবং অজিঙ্ক রাহানের কাছ থেকে পরামর্শ নেন। পাশাপাশি বলেন ভারতীয় দলে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে কখনই চিন্তা করেন না তিনি। ৬ নম্বর হোক কিংবা ৭-৮ নম্বর, যেকোনও পজিশনেই তিনি ব্যাট করতে সক্ষম। এছাড়া ড্রেসিংরুমে কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলি সবসময় তাঁর পাশে রয়েছেন। সেটাও জানান তিনি। আর কোচ-অধিনায়কের পাশে থাকা যেকোনও ক্রিকেটারকে আত্মবিশ্বাস জোগাবে।

Advertisement

Wridhiman

Advertisement

[শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক ম্যাচ নির্বাসিত জাদেজা]

৩-০ সিরিজ জেতার জন্য বিরাটদের পরিকল্পনা কী? এই প্রশ্নের উত্তরে ঋদ্ধি বলেন, ‘আমরা কখনওই পুরো টেস্ট ম্যাচের কথা ভাবি না। একটা করে সেশন ধরে এগোই। আপাতত দু’দিনের ছুটি পেয়েছি। তারপর ভাবব।’ এদিন সাংবাদিক সম্মেলনে ঋদ্ধি আরও জানান, তাঁর পছন্দের উইকেট কিপার প্রাক্তন অজি খেলোয়াড় অ্যাডাম গিলক্রিষ্ট। তাঁকেই নিজের রোল মডেল মনে করেন পাপালি। এছাড়া মার্ক বাউচার এবং হিলিকেও তাঁর খুব পছন্দ। তিনি কি কখনও উইকেটের পিছনে স্লেজিং করেন? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গও তুলে আনেন ঋদ্ধি। ‘আমি কখনও মাহি ভাইকে উইকেটের পিছন থেকে স্লেজিং করতে দেখিনি। মাহি ভাই সবসময় পজিটিভ কথাই বলতেন। তবে অল্পবিস্তর স্লেজিং সবাই করে।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.