সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারত-পাক ক্রিকেট সিরিজ শুরু করতে চায় বিসিসিআই। তাই এবার কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ বোর্ড। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের যুগ্ম সচিব অমিতাভ চৌধুরি জানিয়েছেন, ফের ভারত-পাক ক্রিকেট সিরিজ শুরু করার জন্য কেন্দ্রের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। যদিও ২০১৪ সালে পাকিস্তানের সঙ্গে সিরিজ না খেলার জন্য একটি মউ স্বাক্ষর হয়েছিল। কিন্তু ২০১৩ সালে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভারত ও পাকিস্তানের বোর্ডের মধ্যে মউ চুক্তি স্বাক্ষরিত হয়। সেই প্রসঙ্গেই আগামী ২৯ তারিখ দুবাইয়ে আইসিসির প্রধান ডেভ রিচার্ডসনের তত্বাবধানে দুই দেশের বোর্ডের বৈঠকে বসার কথা রয়েছে।
[বাইশ গজের বাইরে শোয়েব-আক্রমকে এই অবতারে দেখেছেন কখনও?]
প্রসঙ্গত, যুগ্ম সচিব আরও জানিয়েছেন, পাক বোর্ডের আইনি নোটিসের উত্তর দিতে পরের সপ্তাহে পিসিবির আধিকারিকদের সঙ্গে দুবাইয়ে বৈঠকে বসবেন তিনি। ২০১৩ সালের মউ চুক্তিতে উল্লেখ ছিল, যদি সিরিজ না খেলা হয় সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসতে হবে। তাই জন্য দুবাইয়ে যাচ্ছেন তিনি। কিন্তু সিরিজের ভবিষ্যত পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রের সবুজ সংকেতের উপর, জানিয়েছেন অমিতাভ চৌধুরি। তবে আগামী ৪ জুন ইংল্যান্ডের এজবাস্টনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে। তবে ফের ভারত-পাক ক্রিকেট সিরিজ আদৌ হবে কি না তা এখনও স্পষ্ট নয়।
[কর ফাঁকির অভিযোগে ২১ মাসের কারাদণ্ডের শাস্তি মেসির]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর