ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারত, শেষ ম্যাচে সেন্ট কিটসের সঙ্গে ড্র

দুরন্ত গোল জ্যাকিচাদ সিংয়ের।

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৭:৪৩

options
link
ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারত, শেষ ম্যাচে সেন্ট কিটসের সঙ্গে ড্র zoom

ভারত: ১ (জ্যাকিচাঁদ সিং)

সেন্ট কিটস অ্যান্ড নেভিস: ১

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় ম্যাচে ড্র করে গ্রুপ শীর্ষে থাকলেন বলবন্ত-জেজেরা। প্রথম ম্যাচ জয় পেয়েছিল ভারত। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের কাছে আটকে গেলেও ভারতের চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি। খেলা শেষ হয় ১-১ গোলে। জ্যাকিচাঁদ সিংয়ের দুরন্ত গোলে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয়ার্ধে রক্ষণের ভুলে গোল খেয়ে বসেন আনাসরা।

নবান্নে যুব বিশ্বকাপের লোগোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী  ]

এদিন ৪-১-২-৩ ছকে দল সাজিয়েছিলেন স্টিফেন কনস্ট্যানটাইন। সাহেব কোচ সামনে রেখেছিলেন বলবন্ত এবং জেজেকে। ক্লাবের মতো প্রথমার্ধে পাঞ্জাবি এবং মিজো স্ট্রাইকারের বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। শুরু থেকে আক্রমণে ঝড় তুলেছিলেন ভারতীয়রা। সেখান থেকে গোল এসে যায়। রাওলিন বর্জেসের ক্রসে দুরন্ত হেডে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন জ্যাকিচাঁদ সিং। মণিপুরি মিডফিল্ডারের গোলটি ছিল চোখ ধাঁধানো। সেন্ট কিটসের ওপর চাপ বাড়াতে দ্বিতীয়ার্ধে সুনীলদের হেডস্যার বেশ কিছু বদল আনেন। গোলদাতা জ্যাকিচাঁদকে তুলে নিখিল পুজারীকে নামান।তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। এরমধ্যে একটি সহজ সুযোগ নষ্ট করেন রবিন সিং। উলটে আক্রমণ বাড়াতে থাকে সেন্ট কিটস। সুব্রত পাল একাধিকবার ত্রাতা হয়ে ওঠেন। ৭২ মিনিটে ভুয়েন আমোরির গোলে ক্যারিবিয়ান দলটি খেলায় ফেরে।

শ্রীলঙ্কা সফরে অশ্বিনের দলে না থাকা নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ ]

ত্রিদেশীয় সিরিজের শুরু থেকে চ্যাম্পিয়নের মতো এগোচ্ছিলেন বলবন্তরা। এদিন দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। ম্যাচের সেরা হন সন্দেশ।  প্রথম ম্যাচে মরিশাসকে ২-১ গোলে হারিয়েছিলেন বলবন্তরা। অন্যদিকে এই মরিশাসের কাছে আটকে গিয়েছিলে সেন্ট কিটস। পাঁচ মাস আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দলটি ভারতের থেকে ফিফা ব়্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছিল। ম্যাচের আগে বিদেশি দলের জ্যাকস পাসি জানিয়েছিলেন ভারতই ফেভরিট। তাদের লড়াই ভারতের সঙ্গে।  এক ম্যাচ জিতে ও পরেরটি ড্র করে গ্রুপ শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হল ভারত।  ম্যাকাওর বিরুদ্ধে এশিয়ান কাপের ম্যাচের প্রস্তুতি হিসাবে এই টুর্নামেন্টের আয়োজন হয়। তার আগে এই প্রতিযোগিতায় সেরা হয়ে মনোবল অনেকটাই বেড়ে গেল ভারতের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন