সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান জনতার কাছে টুটু বোসকে দেবতার আসনে বসিয়ে দিলেন শৈলেন ঘোষ। জানিয়ে দিলেন, ’৯০-এর দশক থেকে যেভাবে মোহনবাগানকে আর্থিক সহায়তা বোস পরিবার করে আসছে তাতে টুটু বোসকে দেবতার আসন ছাড়া অন্যকোথাও বসানো সম্ভব নয়।
[রশিদের স্পিনের ছোবলে কাত নাইটবাহিনী, ফাইনালে হায়দরাবাদ]
সচিব অঞ্জন মিত্রের নির্দেশে শুক্রবার মূলত দেবাশিস দত্তের পদত্যাগপত্র গ্রহণ করার পিছনে কারণ তুলে ধরার জন্য সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন টেনিস সচিব শৈলেন ঘোষ। তিনি বলেন, “দেবাশিস দত্ত দক্ষ প্রশাসক। মোহনবাগানের জন্য অনেক কিছু করেছেন। এবারের দলগঠনও তাঁর করা। পরবর্তীকালে তিনি চারটে কার্যকরী কমিটির সভায় আসেননি। তখন কমিটির সদস্যরা দেবাশিসবাবুকে সরিয়ে দেওয়ার দাবি তোলে।” একই দোষে দোষী সৃঞ্জয়ও। তাহলে তাঁকে সরানো হল না কেন? প্রশ্নের জবাবে টেনিস সচিব বলেন, “৯০ সাল থেকে বোস পরিবার মোহনবাগানকে আর্থিক সাহায্য করে আসছে। তাই সভ্য-সমর্থকদের কাছে বোস পরিবার দেবতার সমান। সৃঞ্জয় বোসও দক্ষ প্রশাসক হিসাবে উঠে আসছেন। তাই সৃঞ্জয়বাবুর পদত্যাগপত্র গ্রহণ করার কোনও মানেই হয় না।”
[দেবাশিস দত্তের পদত্যাগ গ্রহণ ‘অনৈতিক’, নিন্দায় সরব টুটু বোস]
দেবাশিস দত্তের ব্যক্তিগত প্রচেষ্টায় মোহনবাগানে হয়েছে প্যান কার্ড। টুটু বোস ২৪ ঘণ্টা আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছিলেন। এদিন শৈলেন ঘোষ সাংবাদিকদের জানান, তাঁর সংস্থারই এক অধিকর্তা রঞ্জন বসু প্যান কার্ড করে দিয়েছেন। পরে রঞ্জন মেল করে জানিয়ে দেন, দেবাশিসের নির্দেশেই প্যান কার্ড করেছিলেন তিনি। তার জন্য দেবাশিসের কাছে তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের