Real Madrid

বেনফিকাকে হারিয়ে বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস! মাঠ ছাড়ার হুমকি রিয়ালের, লাল কার্ড মোরিনহোকে

চ্যাম্পিয়ন্স লিগে জোসে মোরিনহোর বেনফিকার কাছে হেরেই প্লে অফে চলে যেতে হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রদের। রিয়াল 'প্রতিশোধ' নিল ঠিকই, তবে বেনফিকার ঘরের মাঠে প্লে অফের প্রথম লেগে তৈরি হল বিরাট বিতর্ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৩:১৫

options
link
বেনফিকাকে হারিয়ে বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস! মাঠ ছাড়ার হুমকি রিয়ালের, লাল কার্ড মোরিনহোকে
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস জুনিয়র। ছবি: সংগৃহীত

হতে পারত রিয়াল মাদ্রিদের (Real Madrid) প্রতিশোধের ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে জোসে মোরিনহোর বেনফিকার কাছে হেরেই প্লে অফে চলে যেতে হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রদের। সেই ম্যাচে ছিল নাটকীয় কামব্যাক, আর বেনফিকার ঘরের মাঠে প্লে অফের প্রথম লেগে তৈরি হল বিরাট বিতর্ক। রিয়াল জিতল ১-০ গোলে। আর তারপর বেনফিকার সমর্থকদের থেকে ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে উড়ে এল বর্ণবিদ্বেষী আক্রমণ। যে কারণে ম্যাচ ১০ মিনিট বন্ধ রইল। প্রতিবাদ করে দলও তুলে নিতে চেয়েছিল স্পেনের ক্লাব। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড দেখলেন বেনফিকার কোচ মোরিনহো।

Advertisement

দিন কুড়ি আগে লিসবনের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে ৪-২ গোলে রিয়ালকে হারিয়েছিল বেনফিকা। ৯৮ মিনিটে বেনফিকার গোলকিপারের গোলে এমবাপেরা সরাসরি শেষ ১৬-র বদলে চলে যায় প্লে অফে। আর সেখানেও প্রতিপক্ষ সেই বেনফিকাই। প্রথম লেগের ম্যাচে রিয়াল একতরফা জিতল। ৫০ মিনিটে বক্সের মাথা থেকে ডান পায়ের অবিশ্বাস্য কার্লারে জালে বল জড়িয়ে দেন তিনি। তারপরই কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে নেচে সেলিব্রেট করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেখান থেকে যত বিতর্কের সূত্রপাত। বেনফিকা সমর্থকদের মনে হয়, কর্নার ফ্ল্যাগে থাকা তাদের পতাকাকে অপমান করেছেন ব্রাজিলীয় উইঙ্গার। গ্যালারি থেকে ভেসে আসতে থেকে আপত্তিকর বর্ণবিদ্বেষী মন্তব্য। মাঠে জলের বোতল ছোড়া হয়। সেই আগুনে ঘি ঢালেন বেনফিকার ২০ বছর বয়সি মিডফিল্ডার জিয়ানলুকা প্রেস্তিয়ানি। তিনি জার্সিতে মুখ ঢেকে ভিনিসিয়াসকে কিছু একটা বলেন। যা শুনে আরও ক্ষুব্ধ হন ভিনি। ছুটে রেফারিকে জানান। পরে মাদ্রিদের ডাগআউটে চলে যান। এদিকে ভিনিকেও হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ভিনির পাশে দাঁড়িয়ে দল তুলে নিতে চায় রিয়াল। এই পরিস্থিতিতে খেলা বন্ধ রাখা হয় ১০ মিনিট।

স্প্যানিশ সংবাদমাধ্যমের একাংশের দাবি প্রেস্তিয়ানি ভিনিকে ‘মোনো’ অর্থাৎ ‘বাঁদর’ বলেছেন। তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন বেনফিকার ফুটবলার। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রিয়ালের পেনাল্টি বক্সের বাইরে ফ্রিকিক পায় বেনফিকা। ফাউল করে ভিনিসিয়াস। এমনিতেই একটা হলুদ কার্ড দেখেছিলেন, এক্ষেত্রে ফের হলুদ কার্ড দেখলে মাঠের বাইরে চলে যেতে হত ভিনিকে। সেই দাবিতে সোচ্চার হয়ে ওঠেন মোরিনহো। আর তাতে অসন্তুষ্ট হয়ে পর্তুগিজ কোচকে লাল কার্ড দেখান রেফারি। অর্থাৎ দ্বিতীয় লেগের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ‘দ্য স্পেশাল ওয়ান’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.