Portugal beats Denmark

অনবদ্য ‘উত্তরসূরি’রা, রোনাল্ডোকে ছাড়াই সহজ জয় পর্তুগালের

গত ২৪ ঘণ্টায় ঝড় বয়ে গিয়েছে পর্তুগাল ফুটবলে। সেই দ্বন্দ্বের কোনও প্রভাব অন্তত খেলার মাঠে পড়ল না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ০৯:৩৯

options
link
অনবদ্য ‘উত্তরসূরি’রা, রোনাল্ডোকে ছাড়াই সহজ জয় পর্তুগালের
ডেনমার্কে পর্তুগালের জয়।
সৌজন্য: সোশাল মিডিয়া।

গত ২৪ ঘণ্টায় ঝড় বয়ে গিয়েছে পর্তুগাল ফুটবলে। ক্রুদ্ধ হয়ে জাতীয় শিবির ছেড়ে চলে গেলেন একচল্লিশ বছরের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোচ-অধিনায়কের দ্বন্দ্বে তোলপাড় গোটা ফুটবল মহল। তবে সেই দ্বন্দ্বের কোনও প্রভাব অন্তত খেলার মাঠে পড়ল না। বরং রোনাল্ডো বিতর্কের পর পর্তুগালের বর্তমান তারকাদের অনেক সংঘবদ্ধ, সাবলীল মনে হল। ডেনমার্কের বিরুদ্ধে ৪-২ গোলে জিতলেন ব্রুনো ফার্নান্ডেজরা।

Advertisement

রোনাল্ডোর উপর কোচ জর্জে জেসাস এতটাই ক্ষুব্ধ যে তাঁর বিখ্যাত সাত নম্বর জার্সি ‘কেড়ে’ নেওয়া হয়েছে। সেটা দিয়ে দেওয়া হয়েছে, রাফায়েল লিয়াওকে। অধিনায়কের আর্মব্যান্ড প্রত্যাশিতভাবেই চলে গিয়েছে ব্রুনো ফার্নান্ডেজের হাতে। আর রোনাল্ডোর জায়গায় স্ট্রাইকার পজিশনে খেললেন গঞ্জালো র‍্যামস এবং জোয়াও ফেলিক্স। এঁরা প্রত্যেকেই বৃহস্পতিবার রাতের ম্যাচে নজর কেড়েছেন। রোনাল্ডোর অনুপস্থিতিতেও বেশ ধারালো এবং ছন্দময় মনে হয়েছে পর্তুগালকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাচের ১৩ মিনিটে জোয়াও কানসেলোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। দশ মিনিট পর ডেনমার্কের হয়ে সমতা টানেন মিকেল ডামসগার্ড। ২৫ তম মিনিটে গঞ্জালো রামোসের গোলে আবারও এগিয়ে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধের সাত মিনিট পর ডেনমার্ককে সমতায় ফেরান রাসমুস হইলুন্দ। ৬৭ তম মিনিটে গোল করে পর্তুগালকে আবার এগিয়ে দেন ভিতিনিহা। ম্যাচের শেষ দিকে জোয়াও ফেলিক্সের গোলে জয় নিশ্চিত করে পর্তুগিজদের। এই জয়ে নেশনস লিগের তিন ম্যাচের তিনটিতেই জয় পেল তারা।

Advertisement

ডেনমার্কের বিরুদ্ধে জয়ের পর পর্তুগালের কোচ আবারও স্পষ্ট করে দিয়েছেন দলে ‘বস’ তিনিই। তাছাড়া যেভাবে তড়িঘড়ি ৭ নম্বর জার্সি তরুণ তারকা লিয়াওকে দেওয়া হল, তাতেগোটা ফুটবল বিশ্বজুড়ে চর্চা শুরু হয়ে গেল, পর্তুগাল জার্সিতে রোনাল্ডো-অধ্যায় এর পর শেষ হয়ে গেল কি না? নেশনস লিগে ওয়েলসের বিরুদ্ধে জীবনের শেষ জাতীয় ম্যাচ তিনি খেলে ফেলেছেন কি না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.