Unity Cup 2026

ইউনিটি কাপ খেলতে আরও পাঁচ ফুটবলারকে লন্ডন পাঠানোর চেষ্টায় ফেডারেশন, কোথায় দেখা যাবে খেলা?

ইউনিটি কাপ খেলতে রবিবারই লন্ডনে পৌঁছে গিয়েছে সতেরো সদস্যের ভারতীয় দল। সোমবার আলাদাভাবে দলের সঙ্গে যোগ দিলেন আরেক ফুটবলার ঋত্ত্বিক তিওয়ারি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৬:৩৮

options
link
ইউনিটি কাপ খেলতে আরও পাঁচ ফুটবলারকে লন্ডন পাঠানোর চেষ্টায় ফেডারেশন, কোথায় দেখা যাবে খেলা?
লন্ডনে অনুশীলনে ভারতীয় ফুটবল দল। ফাইল ছবি।

ইউনিটি কাপ খেলতে রবিবারই লন্ডনে পৌঁছে গিয়েছে সতেরো সদস্যের ভারতীয় দল। সোমবার আলাদাভাবে দলের সঙ্গে যোগ দিলেন আরেক ফুটবলার ঋত্ত্বিক তিওয়ারি। ফেডারেশন চেষ্টা করছে আরও পাঁচ ফুটবলারকে দ্রুততার সঙ্গে লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার। বিশাল কাইথ, সাহাল আব্দুল সামাদ-সহ মোহনবাগানের মোট সাত ফুটবলারের পরিবর্তে ফেডারেশন কর্তারা চেষ্টা করছেন আরও পাঁচ ফুটবলারকে ইংল্যান্ড নিয়ে যাওয়ার।

Advertisement

কিন্তু এত দ্রুততার সঙ্গে তা কতাটা তা সম্ভব হবে সে উত্তর পাওয়া বড়ই কঠিন। ইউনিটি কাপে ভারতের প্রথম ম্যাচ বুধবার। ভারতীয় সময় গভীর রাতে এই ম্যাচটি হবে। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী জামাইকা। এই ম্যাচ জিতলে ফাইনাল খেলবে ভারত। আর পরাজিত হলেও তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেলতে হবে ভারতকে। ফাইনাল আর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ জুন।

Advertisement

এদিকে, সোমবার থেকে লন্ডনে প্রস্তুতিতে নেমে পড়েছে ভারতীয় ফুটবল দল। সূত্রের খবর অনুযায়ী যে পাঁচ ফুটবলারকে ইংল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁরা হলেন মুম্বই সিটি এফসির আক্রমণভাগের বিক্রম প্রতাপ সিং, জামশেদপুর এফসির মহম্মদ সানান, তরুণ ডিফেন্ডার রিকি মিতেই হাওবাম, নর্থ-ইস্টের ডিফেন্সিভ মিডিও ম্যাকার্টন নিকসন, বেঙ্গালুরু এফসির মিডিও রামলেনতুলুঙ্গা ফানাই।

Advertisement

ভারত এই মুহূর্তে ফিফা ক্রমতালিকার ১৩৬ তম স্থানে রয়েছে। চতুর্দেশীয় এই প্রতিযোগিতায় বাকি তিন দলের র‍্যাঙ্কিং নাইজেরিয়া ফিফা র‍্যাঙ্কিংয়ে রয়েছে ২৬ তম স্থানে। জামাইকা ৭১ তম স্থানে। আর জিম্বাবোয়ে রয়েছে ১৩০ তম স্থানে। ইউনিটি কাপের ভারতের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে ফ্যান কোড অ্যাপে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.