সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়৷’ বন্ধুর বিয়ে মানেই তো নাচ-গান, খাওয়া-দাওয়া আর হই-হুল্লোড়৷ তাই ইয়ার যুবরাজের শাদিতে ফুল-ফর্মে দেখা গেল বিরাট কোহলিকে৷
যখনই মিউজিক সিস্টেমে কোনও পাঞ্জাবি গান ভেসে উঠল, তখনই প্রাণ খুলে নাচতে দেখা গেল ক্যাপ্টেন কোহলিকে৷ মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয় যেন তাঁর আনন্দকে দ্বিগুণ করে দিয়েছিল৷ বিরাটের নাচ দেখে কে বলবে, এই ব্যাটসম্যানই বাইশ গজে অ্যান্ডারসন, আদিল রশিদদের ঘাম ঝড়িয়ে দেন৷ মঙ্গলবার যুবরাজ ও হেজেল কিচের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে বিরাটের নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷
[Exclusive]@imVkohli dancing in Sangeet ceremony of @YUVSTRONG12 & @hazelkeech.#Yuvidishaadi #YuvihazelDiShaadipic.twitter.com/F8gz0HRRIk
Advertisement— Virat Kohli FanTeam™ (@ViratFanTeam) November 29, 2016
এটাই অবশ্য প্রথমবার নয়৷ এর আগে সতীর্থ রোহিত শর্মার বিয়েতে বলি ডিভা সোনাক্ষী সিনহার সঙ্গে মঞ্চ মাতিয়ে ছিলেন কোহলি৷ হরভজন সিং এবং গীতা বসরার বিয়ের অনুষ্ঠানেও গানের ছন্দে পা মেলাতে দেখা গিয়েছিল তাঁকে৷ তাহলে যুবির বিয়েতেই বা বাদ যান কীভাবে! তৃতীয় টেস্টে জয়ের পরই সন্ধেতে যুবির সঙ্গীত অনুষ্ঠানে হাজির হয়েছিল গোটা দল৷ ২০১১ বিশ্বকাপের ম্যাচ অফ দ্য সিরিজ যুবরাজ এবং তাঁর বেটার হাফকে নতুন জীবনের শুভেচ্ছা জানান সকলে৷ বুধবার চণ্ডীগড় থেকে ৪০-৪৫ কিলোমিটার দূরের গুরুদ্বারে বিয়ের অনুষ্ঠান হবে যুবি ও হেজেলের৷
এদিকে, তৃতীয় টেস্টে হারের পর আরও বিপাকে পড়ল কুকবাহিনী৷ দলের অন্যতম ভরসা হামিদ হাতে চোট পাওয়ায় অস্ত্রোপচার করাতে দেশে ফিরে যাচ্ছেন৷ টানা দুই টেস্টে হারের হতাশা কাটাতে ইংল্যান্ডের ক্রিকেটাররা ঠিক করেছেন, দুবাই ঘুরতে যাবেন তাঁরা৷ ফিরে মুম্বইয়ে নামবেন চতুর্থ টেস্টে৷ তখন মুখোমুখি হতে হবে আরও শক্তিশালী বিরাট কোহলির৷ কারণ এদিনই আইসিসি-র টেস্ট ব়্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে এসেছেন ভারত অধিনায়ক৷
সর্বশেষ খবর
-
ব্রিটিশ ভারতের এই ৪ রেলপথে আজও ভ্রমণ করতে পারেন, দেশের কোথায় কোথায় অবস্থিত জানেন?
-
‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, অকপট স্বীকারোক্তি রচনার, মুখ খুললেন ‘আরবানা’ বিতর্কেও
-
জন্মশতবর্ষে মহানায়ককে শ্রদ্ধা, কলকাতায় ৪ দিনের বিশেষ প্রদর্শনী ‘উত্তম- দ্য মহানায়ক’
-
এবার ডিম খেলেন উপাসনা! আশুতোষ কলেজে জনরোষের মুখে কালীঘাট তৃণমূলের নেত্রী
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!