সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির সঙ্গে উসেইন বোল্টের মিল কোথায়? উত্তরটা এখন বেশ সহজেই বলে দিতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বিশ্বের দ্রুততম ব্যক্তি তো অন্যজন বাইশ গজের।
কোথায় থামবেন তিনি? এমন প্রশ্নকে আপাতত বাউন্ডারির বাইরেই ফেলে দিচ্ছেন ক্যাপ্টেন কোহলি। কারণ এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা। একটা সময় শচীন তেণ্ডুলকর, বীরেন্দ্র শেহবাগের ব্যাটিং নিয়েও নানা কাটাছেঁড়া হত। কিন্তু পরিসংখ্যানবিদদেরও যেন সমস্যায় ফেলে দিচ্ছেন ভারত অধিনায়ক। এমন দ্রুতগতিতে ছুটছে তাঁর রানের গাড়ি, যে বাকি ক্রিকটারদের ব্যাটগুলিকে রীতিমতো লজ্জায় পড়তে হচ্ছে। বোল্টের গতিকে বিদ্যুতের সঙ্গে তুলনা করা হলে কোহলিকে ‘থান্ডার বিরাট’ আখ্যা দিলে হয়তো খুব একটা অযৌক্তিক হবে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবারও একখানি সেঞ্চুরি করে ফেললেন। আর সেই সঙ্গে শতরানকে জলখাবারে পরিণত করা বিরাট আরও কয়েকটি রেকর্ডের মালিক হয়ে গেলেন।
The KING reaffirms his dominance – 2nd hundred of the #INDvNZ series. @imVkohli pic.twitter.com/TJZ3cQxXVb
Advertisement— BCCI (@BCCI) October 29, 2017
[কোন কাজের জন্য বিরাট-ভাজ্জিকে ধন্যবাদ জানালেন আফ্রিদি?]
গত ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে পিছনে ফেলেছিলেন অজি তারকা রিকি পন্টিংকে। এবার ৩২ তম শতরান করে টপকে গেলেন এবি ডিভিলিয়ার্সের একটি রেকর্ড। সবচেয়ে কম ইনিংস খেলে ওয়ানডেতে ৯০০০ রানের মালিক এখন ভারত নেতা। ১৯৪ ইনিংসে এই কীর্তি করে দেখালেন তিনি। এদিন ৮৩ রান করতেই তৈরি হয় সেই রেকর্ড। আইপিএল-এ বিরাটের আরসিবি-র সতীর্থ ডিভিলিয়ার্স এই মাইলস্টোন ছুঁয়েছিলেন ২০৫টি ইনিংস খেলে। ২২৮টি ইনিংস খেলে এই তালিকায় তিন নম্বরে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছর এই নিয়ে ষষ্ঠ সেঞ্চুরি হয়ে গেল তাঁর। ফলে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ শতরানের মালিকদের তালিকায় চার নম্বরে জায়গা করে নিলেন তিনি। যে তালিকার শীর্ষে মাস্টার ব্লাস্টার। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের নিরিখে প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে পেরিয়ে গেলেন তিনি।
ইতিমধ্যেই ২০১৭ সালে ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের নজির গড়ে ফেলেছেন বিরাট। কিন্তু তাঁর ব্যাটের খিদে যেন দিনে দিনে বেড়েই চলেছে। তাই ঝুলিতে এসেছে আরও কিছু রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে অধিনায়ক হিসেবে সবচেয়ে দ্রুত ৫০০০ রানের মাইলফলকও স্পর্শ করলেন এদিন। তাও আবার মাত্র ৯৩টি ইনিংস খেলে। এই তালিকায় তাঁর পরেই রয়েছেন অজি নেতা মাইকেল ক্লার্ক। তিন ফরম্যাটেই যেভাবে এগিয়ে চলেছেন তিনি, তাতে বছর শেষে যে আরও কিছু নয়া ইতিহাস রচিত হবে, তা বলাইবাহুল্য।
[বাঙালির ফুটবল আবেগ উসকে আইএসএল-এর জন্য প্রস্তুত কলকাতা]
এদিকে কানপুরে সিরিজ নির্ধারক ম্যাচে ওয়ানডে কেরিয়ারের ১৫তম সেঞ্চুরি করে ফেললেন ওপেনার রোহিত শর্মাও। কিউয়িদের বিরুদ্ধে প্রথমবার শতরান করেই বীরেন্দ্র শেহবাগের সেঞ্চুরির সংখ্যা ছুঁয়ে ফেললেন রোহিত।
সর্বশেষ খবর
-
পোস্তায় সোয়া কোটি টাকা ডাকাতির পিছনে রাজস্থানের ডাকাত, গ্রেপ্তার ‘টিপার’ হাওলা চক্রের সদস্য
-
বৈভব-যশস্বীদের ‘শায়েস্তা’ করা হোক! বিসিসিআই-আইসিসিকে আর্জি ভারতের প্রাক্তন ক্রিকেটারেরই
-
অন্নপূর্ণার টাকা পেয়ে স্কুলের আবর্জনা সাফাই, শ্রমদান করে খুশি পুরুলিয়ার দম্পতি
-
বিধানসভা গ্রন্থাগারের রবীন্দ্রনাথের ১৯টি বই দ্রুত ফেরত না দিলে ব্যবস্থা, মমতাকে হুঁশিয়ারি মন্ত্রীর
-
বাদ ত্রিদিব-সুধাংশুরা, বইমেলার নতুন কমিটি গড়ল রাজ্য সরকার