সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের বাইরে তিনি একরকম। বাইশ গজে ব্যাট হাতে নামলে তিনি আবার অন্যরকম। রেয়াত করেন না কোনও বোলারকেই। এহেন বিরাট কোহলিও ভয় পান। ব্যাপারটা বিশ্বাস করা কঠিন হলেও সত্যি। বিশেষ করে ভারত অধিনায়ক যখন নিজের মুখে সে কথা স্বীকার করেন।
[জমজমাট সেলিব্রিটি ক্লাসিকো, রণবীরদের ৭ গোল দিলেন বিরাটরা]
আমির খানের সঙ্গে সদ্য এক চ্যাট শোতে বসেছিলেন বিরাট। সেখানে নানা বিষয়ে প্রশ্নের মাঝে বলিউড সুপারস্টার ভারত অধিনায়কের দিকে একটি প্রশ্ন ছুড়ে দেন। “বিরাট তুমি যখন ব্যাট করো তখন মনে হয় কোনও বোলারকেই ভয় পাও না। সত্যিই কি তাই?” বিরাট উত্তরে জানান, “ব্যাপারটা সেরকম নয়। আমি একটা নির্দিষ্ট মাইন্ড সেট নিয়ে নামি। টার্গেট থাকে, দেশের হয়ে সেরাটা দেওয়া। তার জন্য যেভাবে খেলার দরকার সেটাই করি। কাউকে ভয় পাই না বললে সেটা ভুল হবে। আমার দুর্বলতাও তো অনেকে জানে। সেটা মেনে নিতে সমস্যা নেই।”
[ফের জুনিয়রের ছায়া, সতীর্থের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ফুটবলারের]
আমির এরপর বিরাটকে জিজ্ঞাসা করেন, “আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় তো প্রচুর চাপ নিয়ে নামতে হয়। তার উপর বিশ্বের সেরা পেসারদের সামলানোর চাপ। এখনও পর্যন্ত কোন পেসারকে সামলাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে?” উত্তর দিতে গিয়ে খুব বেশি সময় নিলেন না কোহলি। তাঁর মুখে পাক পেসার মহম্মদ আমেরের নাম। বিরাট বলছিলেন, “শেষ কয়েক মাসের কথা যদি ধরেন, তাহলে বলব সবথেকে বেশি সমস্যায় পড়েছি মহম্মদ আমেরকে সামলাতে। যেখানেই ভারত-পাকিস্তানের ম্যাচ হয়েছে, আর আমরা দু’জনেই খেলেছি, সেখানে আমেরকে সামলাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে আমাকে।” বিরাট এরপর বলে চলেন, “ওর বিরুদ্ধে সবসময় নিজের সেরাটা দিতে হবে। একটু ভুল করলেই আমের আর দ্বিতীয় সুযোগ দেবে না।”
[বিরাটের জন্যই দল থেকে বাদ পড়েছেন যুবরাজ-রায়না!]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?