জল্পনার অবসান, শীঘ্রই বিয়ে করতে চলেছেন বিরাট-অনুষ্কা!

জানেন কবে চার হাত এক হতে চলেছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০১৭, ১২:১৭

options
link
জল্পনার অবসান, শীঘ্রই বিয়ে করতে চলেছেন বিরাট-অনুষ্কা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান। অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ২০১৮-র আগেই বিয়ে করতে চলেছেন তাঁরা। খবর অনুযায়ী, আগামী ডিসেম্বরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দু’জনে। তবে এখনও তারিখ ঠিক করা হয়নি।

Advertisement

[লালবাজারের কাছে রহস্যমৃত্যু রত্ন ব্যবসায়ীর, খুন বলেই অনুমান পুলিশের]

ডিসেম্বরে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ও ওয়ানে ডি সিরিজ খেলবে ভারত। তারপরই টিম ইন্ডিয়া উড়ে যাবে দক্ষিণ আফ্রিকা। জল্পনা, দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বিয়ে সারতে চেয়েছেন বিরাট। আর সেজন্যই ‘ব্যক্তিগত কারণ’-এর কথা বলে ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছিলেন। যদিও বিরাটের এই কথা রাখা হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে তাঁকে দলে রেখেছেন নির্বাচকরা। তবে শেষ টেস্ট এবং ওয়ানডে সিরিজে বিরাটকে বিশ্রাম দেওয়া হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছে এমএসকে প্রসাদের নির্বাচক কমিটি। আর বিরুস্কার ফ্যানরা মনে করছেন, ওই সময়েই বিয়ে সেরে ফেলতে পারেন দু’জনে।

Advertisement

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিং-এর পর থেকেই দু’জনের প্রেম পর্বের শুরু হয় বলে মনে করা হচ্ছে। এরপর ২০১৫ সালে সম্পর্ক ভেঙে যাওয়ার খবর ছড়ালেও পরে জানা যায়, না দু’জনে আগের মতোই একে-অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সকলেই এখন জানেন ভারতীয় ক্রিকেটের ফার্স্টলেডি হতে চলেছেন অনুষ্কা শর্মা। সম্পর্কটাও যেন আগের তুলনায় অনেক গভীর হয়েছে, কারণ লুকোছাপা আর নেই। পাপারাজ্জিকে লুকিয়ে ছবি তোলারও আর প্রয়োজন পড়ে না। প্রকাশ্যেই একে অন্যের সঙ্গে হাসিমুখে পোজ দেন। আবার বিরাটের ম্যাচ শেষ হলে অনুষ্কা শুটিং থেকে বিরতি নিয়ে তাঁর সঙ্গে দেখা করতেও যান। সম্প্রতি সচিনের বায়োপিকের প্রিমিয়ারেও হাতে হাত ধরেই গিয়েছিলেন দু’জনে। যুবরাজ সিংয়ের বিয়েতে আবার একসঙ্গে ঠুমকাও লাগিয়েছিলেন। সম্প্রতি ফের একসঙ্গে দু’জনকে একটি বিজ্ঞাপনেও দেখা যায়।

Advertisement

[জানেন, ফিফার বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো নিজে কাকে ভোট দিয়েছিলেন?]

দেখুন সেই বিজ্ঞাপন:

এভাবেই ক্যামেরার সামনে একে-অন্যের সঙ্গে সারা জীবন কাটানোর অঙ্গীকার করেছেন বিরুষ্কা। বিজ্ঞাপনের জন্য হলেও দু’জনের চোখেমুখে বাস্তবের আবেগ যেন স্পষ্ট। প্রতিশ্রুতিতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। অনুষ্কার জন্য মাসের পনেরো দিন রান্না করবেন বলে কথা দিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। অনুষ্কার পালটা ‘প্রমিস’ খাবার যেমনই হোক তিনি কোনও কথা না বলেই খেয়ে নেবেন। নায়িকার আবদার বিরাট যেন ‘সুইটু’, ‘জানু’র মতো নাম না দেন। বিরাটের আশ্বাস তিনি তাঁর ‘নুসকি’কে একেবারেই পালটানোর চেষ্টা করবেন না। সবশেষে এক কথায় সহমত হন দুই তারকা। দু’জনেই দু’জনের খেয়াল রাখবেন সারাটা জীবন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.