জানেন, ইন্দোরের ম্যাচ জিতে ধোনির কোন রেকর্ডটি ছুঁলেন বিরাট?

বর্তমানের লড়াই প্রাক্তনকে ছাপিয়ে যাওয়ার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ১৫:৫৭

options
link
জানেন, ইন্দোরের ম্যাচ জিতে ধোনির কোন রেকর্ডটি ছুঁলেন বিরাট?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে হাসতে হাসতে জয় পেয়েছে ভারত। পাশাপাশি পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পাওয়ায় সিরিজও ভারতের পকেটে। কিন্তু জানেন কি, এই জয়ের ফলেই একটি অনন্য রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি? ছুঁয়ে ফেললেন প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে তাঁর জাতীয় দলের সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে।

Advertisement

[পর্নস্টারকে হেনস্তার অভিযোগ থেকে মুক্তি পেলেন ওয়ার্ন]

কী সেই রেকর্ড? কোহলির আগে তিন ফর্ম্যাটে ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়কদের তালিকায় ধোনির নাম উপরের দিকে থাকবে। জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ। এমনকী টেস্টেও দলকে নিয়ে গিয়েছেন শীর্ষস্থানে। সেই ধোনির কাছে রয়েছে দেশের হয়ে এক টানা ৯টি ওয়ানডে জেতার রেকর্ড। ইন্দোরে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই রেকর্ডই ছুঁয়ে ফেলেছেন বিরাট। গত ২ জুলাই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারত। সেই থেকে জয়যাত্রা শুরু। এরপর শ্রীলঙ্কায় গিয়ে টানা পাঁচটি ওয়ানডে ম্যাচে জয়। লঙ্কা ব্রিগেডকে হোয়াইটওয়াশ করার পরও থামেনি বিরাটবাহিনী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম তিন ম্যাচেই এসেছে জয়। আগামী ২৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে মুখোমুখি হবে দু’দল। সিরিজের চতুর্থ ম্যাচে বিরাটদের আগ্রাসনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি তাঁদের কৌতূহল মাঠে পূর্বসূরীর উপস্থিতিতেই তাঁর রেকর্ড ভাঙতে পারেন কিনা বর্তমান অধিনায়ক।

Advertisement

[ছিঃ! ভারতের মানচিত্রের সঙ্গে মহিলাদের অন্তর্বাসের তুলনা!]

এদিকে, ইন্দোরের ম্যাচের পর কেন ধোনির জায়গায় হার্দিক পাণ্ডিয়াকে ব্যাটিং অর্ডারে উপরে পাঠানো হয়েছিল? সেটা ফাঁস করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জানালেন, রবি শাস্ত্রীর পরামর্শেই পাণ্ডিয়ার এই উত্থান।

Advertisement

[এশিয়ান ইনডোর গেমসে সোনা জয় কুস্তিগীর বজরং পুনিয়ার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.