সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিখর ধাওয়ানের কাছে নাগিন ডান্স দেখার আবদার জানালেন বীরেন্দ্র শেহবাগ!
না, একেবারেই বানানো কথা নয়৷ শেহবাগ নিজে টুইট করে ভারতীয় ব্যাটসম্যানকে এই অনুরোধ করেছেন৷ কিন্তু কেন? হঠাৎ করে ধাওয়ানের কাছে এমন আবদার করে বসলেন কেন বীরু? ভারতীয় ওপেনারের এমন গুণ আছে বলেও তো তেমন কিছু শোনাও যায় না৷ তাহলে?
ঘটনা হল, নিজের টুইটারে ফের ছক্কা হাঁকিয়েছেন শেহবাগ৷ সোমবার ধাওয়ানের ৩১ বছরের জন্মদিনে তাঁকে এক্কেবারে অন্য ঢঙে শুভেচ্ছা জানালেন ভারতীয় কিংবদন্তি৷ তাঁর চিরাচরিত মজাদার টুইটের ভক্ত গোটা নেটদুনিয়া৷ বাইশ গজের মতোই টুইটারেও তিনি সুইপ শটে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন৷ এদিনও তাই করলেন৷ শিখরের জন্মদিনে বীরু টুইটারে লেখেন, “শুভ জন্মদিন৷ ড্রেসিং রুমে ভূমি পুজো করো৷ আর বাইশ গজে ব্যাট হাতে নেমে অন্তত দু’ঘণ্টা তুমি নাগিন ডান্স দেখিও৷” এভাবেই ধাওয়ানের দুরন্ত ব্যাটিংয়ের প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওপেনার৷ ধাওয়ানের দাবাং ব্যাটিংয়ে কোণঠাসা হয়ে যান তাবড় তাবড় বোলাররা৷ তাঁকে সেই ফর্ম ধরে রাখারই পরামর্শ দিলেন বীরু৷
Happy Birthday @SDhawan25 .
May you do Bhoomi Poojan in dressing room and Naagin Dance on pitch for atleast 2 hours every time while batting pic.twitter.com/E3UoUTVrkR— Virender Sehwag (@virendersehwag) December 5, 2016
চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে দলে ছিলেন না ধাওয়ান৷ মু্ম্বই টেস্টে তিনি ফিরতেও পারেন৷ এদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অসুস্থতার কারণে চেন্নাই থেকে সরে যেতে পারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট৷
সর্বশেষ খবর
-
অস্ত্র ছেড়ে সস্ত্রীক ঘরে আসুক, ১৪ বছর পর মাওবাদী ছেলেদের কাছে আর্জি দুই পরিবারের
-
আত্মত্যাগকে মর্যাদা! মুকুটমণিপুরে বিশ্ব বাংলা গ্লোবের জায়গায় বসছে সিধু-কানুর মূর্তি
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা
-
ফেসবুকে প্রেম থেকে বিয়ে! স্ত্রীকে খুনের পর শ্যালিকাকে মেসেজ দীপঙ্করের, রিষড়া কাণ্ডে নয়া তথ্য