সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দশ মরশুমের মতো আরও একটা মরশুম প্রায় কেটে গেল৷ কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাবের ভাগ্য পরিবর্তন হল না৷ এবারও অধরা আইপিএল ট্রফি৷ তা সত্ত্বেও প্রীতি জিন্টা দারুণ খুশি! নিজে মুখেই নাকি সে কথা জানিয়েছেন অভিনেত্রী! ব্যাপারটা কী?
রবিবার পুণেতে চেন্নাইয়ের বিরুদ্ধে নিজের দলের মরণ-বাঁচন ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন পাঞ্জাবের মালকিন প্রীতি৷ ধোনির দলকে বড় রানে হারাতে পারলে প্লে-অফে পৌঁছে যাওয়ার সুযোগ ছিল রবিচন্দ্রন অশ্বিনদের৷ কিন্তু ধোনিদের বিরুদ্ধে কোনও অঘটন ঘটাতে পারল না কিংস ইলেভেন৷ তা সত্ত্বেও গ্যালারিতে দেখা গেল, প্রীতি জিন্টা বলছেন, তিনি খুব খুশি! যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ কিন্তু তিনি এত আনন্দিত কেন? পুরো ভিডিওটি ভালভাবে দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে৷ না, নিজের দল আইপিএল থেকে ছিটকে গিয়েছে বলে নয়, বরং এবারের মতো মুম্বই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বলে খুশি প্রীতি৷
[প্রথম প্লে-অফে টক্কর সেয়ানে-সেয়ানে, তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেল কেকেআর]
Did #PreityZinta just say “I am just very happy that Mumbai is not going to the finals..Really happy” #CSKvKXIP #MIvsDD #IPL #IPL2018 pic.twitter.com/KWaxSUZYZh
Advertisement— Jo (@jogtweets) May 20, 2018
তবে ভিডিওটিতে প্রীতির গলার স্বর শোনা যাচ্ছে না৷ তাঁর মুখ নাড়ানো দেখেই বা লিপ রিডিং করেই নেটিজেনরা আবিষ্কার করে ফেলেছেন প্রীতির বক্তব্য৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে, তিনি বলছেন, “মুম্বই ফাইনালে পৌঁছাতে পারেনি বলে আমি খুব খুশি৷” এ কথা কতটা সত্যি তা নিয়ে অবশ্য অভিনেত্রী নিজে কিছু বলেননি। তবে পাঞ্জাব সমর্থকদের ধারণা যেহেতু মুম্বইয়ের কাছে হোম-অ্যাওয়ে দুবারই হেরেছেন অশ্বিনরা, সেই কারণেই মুম্বই ছিটকে যাওয়ায় খুশি পাঞ্জাব মালকিন৷ কিন্তু হঠাৎ নীতা আম্বানির দলের বিরুদ্ধে প্রকাশ্যে কেন ক্ষোভ উগরে দেবেন অভিনেত্রী? কারণ আম্বানি পরিবারের সঙ্গে তাঁর কোনও মনোমালিন্যের খবর সাম্প্রতিককালে উঠে আসেনি৷ তাই এ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ নেটিজেনরা৷
[বেঙ্গালুরু এফসি’র অ্যাকাডেমিতে সুযোগ পেয়ে তাক লাগাল শিলিগুড়ির এই কিশোর ফুটবলার]
উল্লেখ্য, চলতি আইপিএলে আরও একবার সমালোচনার মুখে পড়েছিলেন জারা৷ শোনা গিয়েছিল, দলের মেন্টর বীরেন্দ্র শেহবাগের সঙ্গে নাকি বচসায় জড়িয়েছিলেন তিনি৷ যদিও টুইট করে বিষয়টি স্পষ্ট করে দেন প্রীতি নিজেই৷ জানিয়ে দেন, তাঁকে ভিলেন সাজানোর কোনও কারণ তৈরি হয়নি৷ বীরুর সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই আছে৷
Disappointed in the loss tonight but Congrats #csk #srh #rr & #kkr for making it to the playoffs Its always tough when you leave it till the last game. Next year we will come back stronger @lionsdenkxip #CSKvsKXIP
— Preity zinta (@realpreityzinta) May 20, 2018
সর্বশেষ খবর
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার