সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একইদিনে আইআইটি মাদ্রাসের ক্যাম্পাস চত্বরে রহস্যজনকভাবে মৃত্যু হল দুই মহিলার৷ মৃতদের মধ্যে একজন রিসার্চ স্কলার এবং অন্যজন অধ্যাপকের স্ত্রী বলে জানা গিয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’জনেই আত্মহত্যা করেছেন৷
মৃত গবেষকের নাম পি মাহেশ্বরী (৩৪)৷ বুধবার পোস্ট ডক্টরাল রিসার্চ স্কলার মাহেশ্বরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর হস্টেলের রুম থেকে৷ কেন এই আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশ৷ বুধবার দুপুরেই আবার উদ্ধার হয় আইআইটি’র পদার্থবিদ্যার অধ্যাপক গণেশনের স্ত্রী বিজয়লক্ষ্মীর মৃতদেহ৷ পরিচিতদের কথা অনুযায়ী, বহুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন দুই সন্তানের মা বিজয়লক্ষ্মী৷ বিশেষ করে বড় ছেলের স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত ছিলেন৷ এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি৷
দুটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ পুলিশের তদন্তে সম্পূর্ণ সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে আইআইটি মাদ্রাস কর্তৃপক্ষের তরফে৷ মৃত গবেষকের বাড়িতেও খবর দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
মাটি খুঁড়ে উদ্ধার মন্দিরের প্রণামীর লক্ষ লক্ষ টাকা উদ্ধার! কালনায় গ্রেপ্তার ৪
-
গম্ভীরের ‘প্রিয়পাত্র’ তকমা ঘুচিয়ে লক্ষ্য বিশ্বকাপ! তারকা ক্রিকেটারের শপথ, ‘দশগুণ বেশি পরিশ্রম করব’
-
মাকে না জানিয়ে এশিয়াডে! ব্রোঞ্জ জিতেই সুসংবাদ দিলেন সীমা, পদক তালিকায় ভারত কোথায়?
-
দিনমজুর বাবার পরিশ্রম সার্থক! ভাঙা ঘরে পড়াশোনা করেই রাজ্য পুলিশে চাকরি ৩ ভাইবোনের
-
ভোগে পান্তাভাত আর সুস্বাদু মাছ, মনোস্কামনা পূরণে ‘অব্যর্থ’ বাংলার প্রাচীন দেবী