সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানের ককপিটে বসে পাইলটদের সেলফি তোলার হিড়িকে চিন্তিত ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ৷ সম্প্রতি দেশের অসামরিক বিমান নিরাপত্তা নিয়ামক সংস্থা মাঝ আকাশে সেলফি তোলার অভিযোগে ইন্ডিগো সংস্থার তিন পাইলটকে সাতদিনের জন্য বরখাস্ত করল৷
নিয়ামক সংস্থা সূত্রে খবর, ককপিটে বসে সেলফি তোলার লোভ সামলাতে পারছেন না নব্য পাইলটরা৷ কিন্তু সেই সব সেলফি ফেসবুক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ‘লাইক’ পাওয়ার প্রবণতা বিমানের যাত্রীদের বিপদে ফেলতে পারে বলে আশঙ্কা ডিজিসিএ-র৷
ইন্ডিগো সংস্থার এক মুখপাত্র স্বীকার করে নিয়েছেন, ওই তিন পাইলট মাঝ আকাশে বিমানের ককপিটে বসে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন৷ সূত্রের খবর, ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় এরকম বহু সেলফি-ই এখন নিয়ামক সংস্থার কর্তারা খতিয়ে দেখছেন৷ ইতিমধ্যেই মার্কিন অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা বাণিজ্যিক বিমান সংস্থাগুলির পাইলটদের ককপিটে সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে৷ এখন কেন্দ্রীয় বিমান মন্ত্রকও সেই পথে হাঁটে কি না, সেটাই এখন দেখার৷
সর্বশেষ খবর
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’
-
নগরপালিকা আইন লঙ্ঘন! এক ওয়ার্ড টানা ৪ বার মহিলা সংরক্ষণ, প্রতিবাদ মমতা তৃণমূল বাম-কংগ্রেসের