সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানালার গ্রিল ভেঙে বিপত্তি হিন্দু স্কুলে৷ প্রায় ২০০ বছর পুরনো কলেজ স্ট্রিটের হিন্দু স্কুলে মঙ্গলবার সকালে জানালার গ্রিল ভেঙে জখম তিন পড়ুয়া৷ দ্বিতীয় শ্রেণির তিনজন ছাত্র আহত হয়েছে বলে খবর৷ সূত্রের খবর, ক্লাস শেষের পর ওই ছাত্ররা স্কুলের জানালা ধরে ঝুলছিল৷ তখনই জানালা সংলগ্ন দেওয়ালের চাঙড় ভেঙে পড়ুয়াদের মাথায় পড়ে৷
আহতদের মধ্যে দু’জন ছাত্রের নাম সোহম মন্ডল ও অরিত্র দে বলে জানা গিয়েছে৷ তাদের মধ্যে একজনের বাড়ি হাওড়ায়, আরেকজনের বাগুইআটিতে৷ আহত হওয়ার পর তাদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ হাসপাতাল সূত্রের খবর, আহত এক ছাত্রের মাথায় সেলাই করতে হয়েছে৷ প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়৷ সূত্রের খবর, মেডিক্যাল কলেজ থেকে ফিরে আহত ছাত্রদের অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানান৷ সরকারি স্কুলে রক্ষণাবেক্ষণের অভাবের কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক৷ ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের