সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে বড়সড় সাফল্য ভারতীয় সেনার৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত চার জঙ্গি৷ এক জঙ্গিকে জীবন্ত ধরতে সক্ষম হয়েছেন জওয়ানেরা৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে উপত্যকার কুপওয়াড়া জেলার নওগাম এলাকায়৷
সেনার সন্দেহ, জঙ্গিরা প্রত্যেকেই পাকিস্তানের৷ এলওসি পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল৷ ধৃত জঙ্গির কাছে থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে সেনা কর্তৃপক্ষ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু সেনাকে সাধুবাদ দিয়ে বলেছেন, “জঙ্গিকে জীবন্ত ধরতে পারাটা একটা বড়সড় সাফল্য৷ এবারে অনেক সত্য সামনে আসবে”৷
বেশ কয়েকদিন ধরেই মৃত জঙ্গি বুরহানের মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত ভূস্বর্গ৷ সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চল্লিশেরও বেশি মানুষ৷ চার জেলা বাদে এখনও বাকি উপত্যকায় জারি রয়েছে কারফিউ৷ অশান্ত কাশ্মীরের নেপথ্যে যে প্রতিবেশী দেশের হাত রয়েছে৷ এই অভিযোগ বারাবার উঠেছে৷ সেই অভিযোগের সত্যতাই এদিন প্রমাণিত হল চার জঙ্গির মৃত্যু ও এক জীবন্ত জঙ্গি ধরা পড়ার ঘটনায়৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷
সর্বশেষ খবর
-
‘বন্ধু চল…’, মৃত্যুকালেও ছাড়ল না হাত! নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই কিশোরীর
-
যেন সিনেমার স্ক্রিপ্ট! দিনে মাস্টারি রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত নামী স্কুলের শিক্ষক
-
নীলছবিই নষ্ট করছে আপনার দাম্পত্য সুখ? এই কারণগুলি জানলে অবাক হবেন
-
এক দশকে কেন্দ্রের চাকরিতে দ্বিগুণ শূন্যপদ, বাড়ছে বেকারের সংখ্যা, আরটিআই-তে প্রকাশ্যে তথ্য
-
‘ছোট করব না দাম বাড়াব!’, চিনির দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীদের