সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের পাঁচ সদস্য সমেত আইএস জঙ্গিগোষ্ঠীতে যোগ মুম্বইয়ের তরুণ ব্যবসায়ীর৷ চাঞ্চল্যকর এই তথ্য সামনে এল কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে৷ স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে ২৬ বছরের আশফাক আহমেদ আইএস ঘাঁটিতে ঠাঁই নিয়েছে বলেই জানা যাচ্ছে৷ সঙ্গে আছে তার দুই খুড়তুতো ভাই ভাই মহম্মদ সিরাজ (২২) ও এজাজ রহমানের (৩০)৷ তাদের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অপরজন পেশায় ডাক্তার বলেও জানা গিয়েছে৷
সবাইকে নিয়ে জুন মাসে দেশ ছাড়েন আশফাক৷ আগস্ট মাসের প্রথম দিকে আশফাকের ছোট ভাইয়ের মোবাইলে একটি এসএমএস আসে৷ যাতে লেখা ছিল তাঁরা আইএস নিয়ন্ত্রিত স্থানে ঠাঁই নিয়েছে৷ আর দেশে ফিরতে চান না৷ তার নিজের ছোট ভাইকে মা ও বাবার খেয়াল রাখতেও বলে আশফাক৷
ছেলের দেশত্যাগের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন আবদুল মাজিদ৷ অভিযুক্তদের মধ্যে রয়েছে প্রচারক মহম্মদ হানিফ, কেরলের এক স্কুল শিক্ষক আবদুর রাশিদ, নয়া মুম্বইয়ের বাসিন্দা আরশি কুরেশি ও কল্যাণের বাসিন্দা রাজওয়ান খান৷ আশফাককে প্ররোচিত করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি৷
আগস্ট মাসের ১৪ তারিখ মূল অভিযুক্ত হানিফকে গ্রেফতার করা হয়েছে৷ চলছে তার জিজ্ঞাসাবাদ৷ সূত্রের খবর, কেরলের একাধিক যুবকের দেশত্যাগী হয়ে আইএস-এ যোগ দেওয়ার নেপথ্যে মূলত প্রচারক হানিফেরই প্ররোচনা রয়েছে৷ তার উসকানিতেই আসফাকের এই কীর্তি বলেই মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি