সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছরের মেয়ের সামনেই আফ্রিকান স্ত্রীয়ের খণ্ডিত দেহ পোড়ানোর চেষ্টা করল স্বামী৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের এক গ্রামে৷ ধৃতের নাম রূপেশ কুমার আগরওয়াল৷
আট বছর আগে আফ্রিকার কঙ্গোর বাসিন্দা সিন্থিয়াকে বিয়ে করেন শেয়ার বাজারের ব্রোকার রূপেশ৷ পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে দু’জনের মধ্যে আর্থিক সমস্যা নিয়ে ঝগড়া হয়৷ অভিযোগ, এর পরেই স্ত্রীকে খুন করে রূপেশ৷ শুধু তাই নয়, মৃতদেহ টুকরো টুকরো করে ব্যাগে পুরে তা নিজের গাড়িতে করে এক গ্রামের কাছে নিয়ে গিয়ে পোড়ানোর চেষ্টা করে৷ গাড়িতে করে সঙ্গে নিয়ে যায় পাঁচ বছরের শিশুকন্যাকেও৷ তার সামনেই চলছিল এই নৃশংস কাণ্ড-কারখানা৷
আগুন ও ধোঁয়ার কারণে গ্রামবাসীরা টের পান কিছু পোড়ানোর চেষ্টা করে হচ্ছে৷ তখন মেয়েকে নিয়ে পালাবার চেষ্টা করে রূপেশ৷ কিন্তু জল কাঁদায় গাড়ি আটকে যাওয়ায় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় সে৷ তাঁরাই পুলিশের হাতে তুলে দেয় রূপেশকে৷ আপাতত পুলিশের হেফাজতেই রাখা হয়েছে তাঁকে৷
সর্বশেষ খবর
-
জিন্নার মারণব্যাধি গোপন রেখেছিলেন, পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন ২ ভারতীয় চিকিৎসক!
-
‘নেটওয়ার্কিং সেল’ তৈরিতে সাহায্য? পাক গুপ্তচর রানার আরেক সঙ্গীকে রিষড়া থেকে গ্রেপ্তার এসটিএফের
-
দুই-একদিন আসার কালচার বরদাস্ত নয়! শিক্ষক-অধ্যাপকদের হাজিরায় কড়া বার্তা মন্ত্রীর
-
দশে দশে সুথার, মানব-ম্যাজিকে শ্রীলঙ্কায় ঐতিহাসিক ৬০০তম টেস্টে বিরাট জয় ভারতের
-
১০ বছরের কারাদণ্ড দিয়েছিল হাই কোর্ট, তেহেলকা কর্তার যাবজ্জীবন চেয়ে ‘সুপ্রিম’ দ্বারস্থ গোয়া সরকার