সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম পে কমিশনে সায় দিয়ে মোট বেতন প্রায় ২৩.৫৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মত হল কেন্দ্র৷ সোমবারই এ বিষয়ে জারি হয়ে গিয়েছে নোটিস৷ যদিও তাতে খুশি হননি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় অংশই৷ এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন ২.৫৭ গুণ বৃদ্ধি পাবে৷ ১ আগস্ট থেকেই বর্ধিত হারে এই বেতন পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা৷ বর্তমান ও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি এক কোটি কর্মচারীর বেতন বৃদ্ধির জন্য জারি হল নোটিস৷ এই বাবদ সরকারি খাতে বছরে অতিরিক্ত ১.০২ লক্ষ কোটি ব্যয় বরাদ্দও মঞ্জুর করা হয়েছে৷ সোমবারই এ বিষয়ে নোটিস জারি করা হয়ে গিয়েছে৷ পাশাপাশি সপ্তম পে কমিশনের সুপারিশ মতো বর্ধিত হারে বেতন চলতি বছরের জানুয়ারির ১ তারিখ থেকেই পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী৷
সপ্তম পে কমিশনের প্রস্তাব কার্যকর হওয়ায় কোনও সরকারি কর্মীর নূন্যতম বেতন হবে আঠেরো হাজার টাকা৷ এবং সর্বোচ্চ বেতন হতে পারে আড়াই লক্ষ টাকা পর্যন্ত৷ অর্থাৎ একজন চতুর্থ শ্রেণির কর্মীর বেতনও কমপক্ষে আঠেরো হাজার টাকা হওয়ার সিান্তে সিলমোহর পড়ে গেল৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট বেতনের উপর ২৩.৫৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির হচ্ছে৷ এর মধ্যে মূল বেতন বা বেসিকের উপর বেতন বৃদ্ধি হচ্ছে ১৪.২৭ শতাংশ৷ অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বৃদ্ধি হচ্ছে ২৪ শতাংশ৷ সব মিলিয়ে সরকারি কর্মীদের প্রায় আড়াই গুণ বেতনবৃদ্ধি হচ্ছে৷ নতুন এই সুপারিশ কার্যকর হওয়ায় একজন সরকারি কর্মীর ন্যূনতম বেতন সাত হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১৮ হাজার টাকা৷ ক্যাবিনেট সচিব পর্যায়ের কর্মীর বেতন ৯০ হাজার টাকা থেকে বেড়ে হচেছ আড়াই লক্ষ টাকা৷ ক্যাবিনেট সচিবদের জন্য এই সুপারিশ কার্যকর হওয়ায় একধাক্কায় বেতনবৃদ্ধি হল আড়াই গুণেরও বেশি৷ প্রথম শ্রেণির অফিসারের ন্যূনতম বেতন হচ্ছে ৫৬১০০ টাকা৷ গত মাসেই এই প্রস্তাব জমা পড়ে৷ সোমবার সে বিষয়ে নোটিস দায়ের হল৷ তবে এবার থেকে আরও একটি বদল এল বেতন ক্ষেত্রে৷ প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই বেতন বৃদ্ধির দিন ধার্য করা হয়েছে৷ কর্মক্ষেত্রে যোগদানের দিনের উপর ভিত্তি করে এই দু’টি দিনে বেতন বৃদ্ধি কার্যকর হবে৷ এতদিন এর জন্য ১ জুলাই দিনটি নির্দিষ্ট ছিল৷
সর্বশেষ খবর
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’
-
নগরপালিকা আইন লঙ্ঘন! এক ওয়ার্ড টানা ৪ বার মহিলা সংরক্ষণ, প্রতিবাদ মমতা তৃণমূল বাম-কংগ্রেসের