সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশদ্রোহিতা ইস্যুতে ফের উত্তপ্ত দাক্ষিণাত্য৷ অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের পর এবারে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগ উঠল দক্ষিণী অভিনেত্রী তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ রম্যার বিরুদ্ধে৷
কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর মন্তব্য করেছিলেন, পাকিস্তানে যাওয়া নরকে যাওয়ার সমান৷ এর পরিপ্রেক্ষিতে রম্যা মন্তব্য করেন, পাকিস্তান নরক নয়৷ সেখানকার মানুষ আমাদের মতোই৷ তাঁরা আমাদের সঙ্গে খুবই ভাল ব্যবহার করেছেন৷
এই মন্তব্যের জেরেই বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ দেশদ্রোহিতার অভিযোগ আনা হয় কন্নড় অভিনেত্রীর বিরুদ্ধে৷ ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে৷ দেশদ্রোহিতার মামলাও করা হয়েছে৷ শুনানির দিন ধার্য হয়েছে শনিবার৷
৩৩ বছরের রম্যার আসল নাম দিব্যা স্পন্দনা৷ ২০১১ সালে কংগ্রেসে যোগ দেন কর্নাটকের এই অভিনেত্রী৷ ২০১৩ সালে কর্নাটকের মাণ্ড্য থেকে উপ নির্বাচনে জিতে সংসদের কণিষ্ঠতম সদস্যা হন৷ নিজের মন্তব্যে এখনও অনড় ৩৩ বছরের অভিনেত্রী৷ এর জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন তিনি৷ রম্যার কথায়, “আমি কোনও অন্যায় করিনি৷ আমি নিজের মতামত প্রকাশ করতেই পারি আর এটাই তো গণতন্ত্র৷”
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি