সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ দিন পর কারফিউ উঠল ভূস্বর্গে৷ তবে আপাতত কেবল চার জেলাতেই কারফিউ তোলার সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার৷ বাকি ছয় জেলায় এখনও সেনার নিয়ন্ত্রণই থাকবে বলে জানা গিয়েছে৷
বন্দিপোরা, বারামুল্লা, বাদগাঁও ও গন্দেরবাল এই চার জেলায় কারফিউ তোলা হলেও বজায় থাকবে ১৪৪ ধারা৷ অর্থাৎ কোনওরকম জন সমাবেশ করতে পারবেন না স্থানীয় বাসিন্দারা৷ বুধবারই কাশ্মীর সরকার চার জেলায় কারফিউ তোলার সিদ্ধান্ত নেয় এবং জেলার স্কুলগুলি বৃহস্পতিবার খোলার কথা ঘোষণা করে৷ এর আগে ১৮ জুলাই স্কুলগুলি খোলার কথা ছিল৷ কিন্তু উপত্যকায় বাড়তে থাকা অশান্তির জেরে ছুটির তারিখ বাড়িয়ে দেওয়া হয়৷ জুলাই মাসের ২৫ তারিখ স্কুল খোলার নতুন দিন হিসেবে কার্যকর হয়৷
জুলাইয়ের প্রথম থেকেই মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কাশ্মীর৷ ঘটনার জেরে এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত প্রায় সাড়ে তিন হাজার৷ চার জেলায় কারফিউ উঠে গেলেও এখনও থমথমে উপত্যকার পরিস্থিতি৷ স্থানীয় সূত্রের খবর, স্কুলগুলি খুলে গেলেও কোথাও কোনও পড়ুয়ার দেখা মেলেনি৷ দু’একজন শিক্ষাকর্মী এসেছিলেন বটে, তাঁরা খালি স্কুল দেখে ফিরে গিয়েছেন৷
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর