সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অকারণে উড়ান বাতিল৷ ঘণ্টার পর ঘণ্টা এয়ারপোর্টে বসে থাকার পরও ফ্লাইটের পাত্তা নেই৷ বিমান যাত্রীদের এই সমস্যার সম্মুখীন হামেশাই হতে হয়৷ এতদিন অভিযোগ জানিয়েও খুব একটা লাভ হত না৷ তবে এবারে আভ্যন্তরীণ উড়ান বাতিল কিংবা দুই ঘণ্টার বেশি দেরিতে বিমান উড়লে, বেশ ভালই খেসারত দিতে হবে বিমান সংস্থাগুলিকে৷
আগস্ট মাস থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ যাতে অকারণে উড়ান বাতিল বা দুই ঘণ্টার বেশি দেরিতে চললে যাত্রীদের ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে বিমানসংস্থাকে৷ বর্তমানে ক্ষতিপূরণ হিসেবে মাত্র ৪ হাজার টাকাই পান যাত্রীরা৷ তবে নতুন নিয়ম চালু হলে তা হয়ে যাবে দ্বিগুণেরও বেশি৷
নতুন এই নিয়মে খুশি হলেও এতে কিছু ফাঁকফোকরও রয়েছে বলে মনে করেন এয়ার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’র (APAI) প্রেসিডেন্ট ডি সুধাকর রেড্ডি৷ প্রথমত টাকাটা কীভাবে দেওয়া হবে সেই প্রসঙ্গে বিস্তারিত কিছু জানায়নি ডিজিসিএ৷ দ্বিতীয়ত, কীভাবে উড়ান বাতিলের এই সময়সীমা নির্ধারিত হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা৷ অবশ্য ক্ষতিপূরণের এই বাড়তি পরিমান কার্যকর হলেই বোঝা যাবে এর উপকারিতা বা অপকারিতা- এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷
সর্বশেষ খবর
-
মেটেলিতে উদ্ধার সুবিশাল অজগর, ‘নিরীহ’ সাপ নিয়ে ছেলেখেলা স্থানীয়দের! কড়া বার্তা মন্ত্রীর
-
ডিএমকের সঙ্গ ছাড়ল আরও এক জোটসঙ্গী, ‘নিঃসঙ্গ’ স্ট্যালিন কি এবার বিজেপির সঙ্গী?
-
যুদ্ধের রক্তচক্ষু-রাজনীতিতে বারবার প্রভাবিত বিশ্বকাপ! তবু জিতে গিয়েছে ফুটবল
-
পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের! ভাইরাল ভিডিও
-
এবার সিনেপর্দায় জুবিনের স্মৃতিচারণ, জীবনীচিত্রতে অভিনয়ে টলিপাড়ার কোন কোন বাঙালি?