সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবুলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জঙ্গি হামলা৷ ‘দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ আফগানিস্তান’-এ হামলার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে একাধিক সংবাদসংস্থা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা মেরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারটি উড়িয়ে দেওয়া হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে গোলাগুলির শব্দ শোনা গিয়েছে৷
#University Under #Attack in Kabul https://t.co/7n3u3UEKxs pic.twitter.com/N65x9pFuea
Advertisement— TOLOnews (@TOLOnews) August 24, 2016
Advertisement
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বহু মার্কিন অধ্যাপক হামলার জেরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আটকে পড়েন৷ রয়েছেন কয়েকশো ছাত্রছাত্রীও৷ কয়েকজন অবশ্য ‘ইমার্জেন্সি এক্সিট’ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন৷ ইউনিভার্সিটির ভিতরে আটকে পড়েন সংবাদসংস্থা এপি-র চিত্রগ্রাহক পুলিৎজার পুরস্কার বিজয়ী মাসুদ হোসেইনিও৷
Help we are stuck inside AUAF and shooting flollowed by Explo this maybe my last tweets
— Massoud Hossaini (@Massoud151) August 24, 2016
কয়েকদিন আগেই এই বিশ্ববিদ্যালয় চত্বর থেকে এক মার্কিন ও এক অস্ট্রেলিয়ান অধ্যাপককে অপহরণ করে ৫ জন বন্দুকবাজের একটি দল৷ অপহরণকারীদের পরনে ছিল আফগান সেনার পোশাক৷ আফগান স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র সেদিক সিদ্দিকি জানিয়েছেন, গত ৮ আগস্ট একটি এসইউভি-তে চাপিয়ে ওই অধ্যাপকদের অপহরণ করা হয়েছিল৷
#AUAF under attack. I along with my friends escaped and several other of of my friends and professors trapped inside.
— Ahmad Mukhtar (@AhMukhtar) August 24, 2016
সর্বশেষ খবর
-
‘দুই পৃথিবী’র নস্ট্যালজিয়া উসকে একসঙ্গে দেব-জিৎ, কবে পর্দায় ফিরছে পুরনো জুটি?
-
সীমানা পুনর্বিন্যাসে না, আগামী ২৫ বছর লোকসভায় ৫৪৩ আসন রাখার প্রস্তাব খাড়গের
-
নতুন সরকার গঠনের পর কতটা তরান্বিত হল রাহুলের মৃত্যু তদন্ত? কী জানাচ্ছেন প্রিয়াঙ্কা?
-
‘হুমকি’ দিয়েছিলেন মামদানি, তারপরই নিউ ইয়র্কে ভাগবতের কর্মসূচির আয়োজকদের এক্স অ্যাকাউন্ট ব্লক
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি! শনি থেকেই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?