সংবাদ প্রতিদিন ডিজিটাল: ৭৪তম জন্মদিনে নিজেকে বিতর্ক থেকে দূরেই রাখলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন৷ জানিয়ে দিলেন, উরি হামলায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনও গান গাইছেন না তিনি৷ এক সাংসদ প্রস্তাব দিয়েছিলেন বটে, তবে তা পাওয়া মাত্রই নাকচ করে দিয়েছেন বিগ বি৷ অবশ্য উরি হামলায় নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷
জন্মদিনে পাক শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে মন্তব্য করতে নারাজ সিনিয়র বচ্চন৷ তবে দেশের অন্যান্য বাসিন্দাদের মতোই সীমান্তের অশান্তি নিয়ে চিন্তিত তিনিও৷ এদিন সাংবাদিকদের তিনি বলেন, দেশবাসীর উচিত এখন সংহতি বজায় রাখা৷ দেশের জন্য সীমান্তে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের জন্য একসঙ্গে প্রার্থনা করা৷
সারা জীবন কাজ করে গিয়েছেন৷ মানুষকে আনন্দ দিয়েছেন৷ নিজেও প্রচুর ভালবাসা পেয়েছেন, আজও পাচ্ছেন৷ তাই জীবনের শেষ দিন পর্যন্ত কাজই করে যেতে চান বলিউডের সত্তরোর্ধ্ব ‘অ্যাংরি ইয়ং ম্যান’৷ চান জীবন আরও চ্যালেঞ্জিং হোক৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী