সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল মুসলিম, সংক্ষেপে এআইএমআইএম-এর রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করল রাজ্য নির্বাচন কমিশন৷ ফলে মুম্বইয়ের আসন্ন পুরসভা নির্বাচনে এমআইআইএম অংশ নিতে পারবে না৷ বুধবার মহারাষ্ট্র নির্বাচন কমিশন জানিয়েছে, এমআইআইএম প্রয়োজনীয় তথ্যাদি কমিশনে জমা করেনি৷
মহারাষ্ট্র নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটির এক মুখপাত্র বলেছেন, এআইএমআইএম-এর কাছে আয়কর রিটার্ন ও অডিটের কাজগপত্র চেয়ে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল৷ কিন্তু তারা তা জমা করেনি৷ সেই কারনেই তাদের অমুমোদন বাতিল করা হয়েছে৷ অবশ্য, শুধু এআইএমআইএম নয়, আরও ১৯১টি দলের অনুমোদন বাতিল করেছে মহারাষ্ট্র নির্বাচন কমিশন৷ এআইএমআইএম-এর অওরঙ্গাবাদের বিধায়ক ইমতিয়াজ জলিল দাবি করেছেন, নির্বাচন কমিশনের দাবিমতো সব তথ্যই জমা করা হয়েছিল৷ গত তিন বছরের আয়কর রিটার্ন জমা করা হয়েছিল৷ এআইএমআইএম-এর অনুমোদন বাতিল করার পিছনে কমিশনের উপর রাজনৈতিক চাপ রয়েছে বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু