স্টাফ রিপোর্টার: চিকিৎসায় চূড়ান্ত গাফিলতি ও রোগীর প্রতি অমানবিক আচরণের অভিযোগ উঠল বি আর সিং হাসপাতালের বিরুদ্ধে৷ অবসরপ্রাপ্ত অশীতিপর রেলকর্মী জীবনকুমার চট্টোপাধ্যায়কে মঙ্গলবার হাই ব্লাডসুগার নিয়ে ভর্তি করা হয় ওই হাসপাতালে৷ জীবনবাবুর ছেলে রায়গঞ্জ ডিপি স্কুলের প্রিন্সিপাল শুভঙ্কর চট্টোপাধ্যায় অভিযোগ করেন, রাতে রোগীকে খেতে দেওয়া হয়নি৷ ইনসুলিন নেওয়া রোগীকে অভুক্ত রাখার পাশাপাশি তাঁকে দেখভাল ও চিকিৎসা করা হয়নি৷ ক্যাথিটার ফেটে প্রস্রাবে বিছানা ও জামা-কাপড় ভিজলেও সারা রাত ওভাবেই ফেলে রাখা হয়৷ এমনকী সকালে বলার পরও তা বদলানো হয়নি দীর্ঘক্ষণ৷ এছাড়া রেগুলার যে ওষুধ তিনি খান তাও তাঁকে খেতে দেওয়া হয়নি৷
রাতে কর্তব্যরত প্রাইভেট অ্যাটেনডেন্ট চন্দন মজুরির পাশাপাশি বাড়তি টাকাও দাবি করেন৷ সকালে কর্তব্যরত সিস্টার টুম্পা দাসকে অভিযোগ জানানো সত্ত্বেও তিনি বিশেষ গুরুত্ব দেননি বলে শুভঙ্করবাবুর অভিযোগ৷ বি আর সিং-এর মতো রেলের গুরুত্বপূর্ণ হাসপাতালে এখন চিকিৎসার এই হাল নিয়ে বিস্তর অভিযোগ করেন অন্য রোগীর আত্মীয়রাও৷ তাঁদের কথায়, অভিযোগ তুললেই রোগীর প্রতি চাপ ও রেলকর্মীকে চূড়ান্ত হেনস্তা করা হয়৷ এদিনের এই অভিযোগ সম্পর্কে মুখ খুলতে চাননি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর৷ তিনি বলেন, ”আমি ছুটিতে৷ বিস্তারিতভাবে খোঁজ নিয়ে তবেই জানাব কী হয়েছে৷”
সর্বশেষ খবর
-
‘দুই পৃথিবী’র নস্ট্যালজিয়া উসকে একসঙ্গে দেব-জিৎ, কবে পর্দায় ফিরছে পুরনো জুটি?
-
সীমানা পুনর্বিন্যাসে না, আগামী ২৫ বছর লোকসভায় ৫৪৩ আসন রাখার প্রস্তাব খাড়গের
-
নতুন সরকার গঠনের পর কতটা তরান্বিত হল রাহুলের মৃত্যু তদন্ত? কী জানাচ্ছেন প্রিয়াঙ্কা?
-
‘হুমকি’ দিয়েছিলেন মামদানি, তারপরই নিউ ইয়র্কে ভাগবতের কর্মসূচির আয়োজকদের এক্স অ্যাকাউন্ট ব্লক
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি! শনি থেকেই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?