সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দলিতদের উপর নিগ্রহের অভিযোগ উঠল৷ গুজরাটের উনায় দলিত নিগ্রহের ঘটনায় যখন সারা দেশ উত্তাল, তখন এবার দলিত যুবকদের মুখে মূত্রত্যাগের অভিযোগ উঠল বিহারে৷
অভিযোগকারী সুনীতা দেবীর কথায়, ২০ জুলাই স্থানীয় মেলায় অন্নপূর্ণা মহাযজ্ঞ দেখতে গিয়েছিল তাঁর ছেলে রাজীব কুমার পাসওয়ান ও তাঁর বন্ধু মুন্না পাসওয়ান৷ সেই সময় গ্রামের পঞ্চায়েত প্রধানের স্বামী মুকেশ ঠাকুর ও তার ১০ সঙ্গী বাইক চুরির অভিযোগে দু’জনকে ভীষণভাবে মারধর করে৷ এমনকী তাঁদের মুখে প্রসাব করা হয় বলেও অভিযোগ ওঠে৷ সুনীতাদেবীর স্বামীর অভিযোগ, ছেলে ও তাঁর বন্ধুকে বাঁচাতে গিয়ে আহত হন তিনিও৷
পুরো ঘটনার বিবরণ দিয়ে মুজফফর নগর পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে৷ এসপি বিবেক কুমার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন৷ অভিযুক্ত মুকেশ ঠাকুর অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে