সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুম্বইতে ভেঙে পড়ল পুরনো বাড়ি৷ এবারে মুম্বইয়ের ভিওয়ান্ডিতে ভেঙে পড়ল তিন তলার একটি বাড়ি৷ ঘটনায় এখনও পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ একজনকে উদ্ধার করেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ এখনও কমপক্ষে ছয় জনের ধংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷
প্রবল বৃষ্টিতে বেশ কয়েকদিন ধরেই জেরবার মুম্বই৷ এর প্রভাব পড়ছে পুরনো বিপজ্জনক বাড়িগুলিতেও৷ গত ৩১ জুলাই মুম্বইয়ের জে বি নগরে একটি বাড়ি ভেঙে ৮ জনের মৃত্যু হয়৷ ভিওয়ান্ডির বাড়িটিকেও বিপজ্জনক আখ্যা দেওয়া ছিল৷ তবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ৷
তিন তলার বাড়িটিতে তিনটি পরিবারের বাস ছিল বলে জানা গিয়েছে৷ তবে, রবিবার বাড়িতে একটি পরিবারই ছিল৷ মৃত, আহত ও আটকে পড়া ব্যক্তিরা সকলে একই পরিবারের বলেই অনুমান দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর৷ বাকিদের উদ্ধারের কাজ চলছে৷
সর্বশেষ খবর
-
‘নিখুঁত না, মাটির গভীর থেকে উঠে আসা হিরে’, তাপস পালের জন্মদিনে খোলা চিঠি নন্দিনীর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?