সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুলন্দশহর-কাণ্ডে দুই নিগৃহীতা, মা ও মেয়ে শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন৷ শীর্ষ আদালতের কাছে তাঁদের আবেদন, ওই গণধর্ষণ-কাণ্ডে উত্তরপ্রদেশের মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক৷
একই সঙ্গে নিগৃহীতা নাবালিকা আদালতে আবেদন জানিয়েছে, স্থানীয় পুলিশকর্মীদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হোক৷ ঘটনার দিন তাঁরাও কর্তব্যে গাফিলতি দেখিয়েছেন বলে অভিযোগ৷ গত ২৯ জুলাই বুলন্দশহর গণধর্ষণের মামলায় শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় এলাহাবাদ আদালত৷
বুলন্দশহর গণধর্ষণ-কাণ্ড নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হওয়ার পর উত্তরপ্রদেশ নগরোন্নয়ন দফতরের মন্ত্রী মহম্মদ আজম খান দাবি করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য এই কাণ্ড ঘটানো হতে পারে৷ বিষয়টি তদন্ত করে দেখা উচিত৷ তাঁর এই বক্তব্যের বিরুদ্ধে সরব হয় বিরোধী দলগুলি৷ প্রতিবাদে সোচ্চার হয় ধর্ষিতার পরিবারও৷
সর্বশেষ খবর
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের