সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মামলা চলাকালীন মৃত্যু হলে কোনও সরকারি কর্মচারীর আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে না৷ সোমবার এ কথা জানাল সুপ্রিম কোর্ট৷
অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট পূর্ণ ন্যায়বিচারের জন্য সরকারি কর্মচারীর মৃত্যুর পর তাঁর আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল৷ সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে বিচারপতি এস এ বোড়ে ও বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ জানাল, “কোনও মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানো যাবে না৷”
রামাচন্দ্রাইয়াহ নামে এক সরকারি কর্মচারীর মৃত্যুর দু’বছর পর তাঁর আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬,৫৭,৩৫৫ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল অন্ধ্র হাই কোর্ট৷ ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের সমালোচনা করে জানিয়েছে, ভারতীয় সংবিধানে মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানোর মতো কোনও আইনি নির্দেশ নেই৷
সর্বশেষ খবর
-
কাশ্মীরে সন্ত্রাসের ছক, ৬ ভারতীয়-সহ ২৩ পাকিস্তানিকে ইউএপিএ ধারায় জঙ্গি ঘোষণা কেন্দ্রের
-
‘রাজ্য সভাপতি খুঁজতে তৃণমূল সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিক’, চন্দ্রিমার ইস্তফার পর কটাক্ষ জিতেন্দ্রর
-
কাঁটাতার পেরিয়ে তামিলনাড়ুতে! ৫০ বাংলাদেশিকে ট্রেনে তুলে বাংলায় পাঠাচ্ছে বিজয় সরকার
-
গায়েত্রী মন্ত্র-আজানের মেলবন্ধনেই সুখের সংসার সোনাক্ষীর, ক্যানভাসে দিলেন ‘ধর্মপ্রেমে’র পাঠ
-
শেষ ষোলোয় খেলা নিয়ে এখনও ধোঁয়াশা, নেইমারের যন্ত্রণা উপলব্ধি করছেন আন্সেলোত্তি