সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাঁকে খুন করতে চাইছে৷ অনলাইনে প্রকাশিত ১০ মিনিটের এক বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁকে হত্যার পরিকল্পনা করারও অভিযোগ এনেছেন কেজরিওয়াল৷
আম আদমি পার্টির একাধিক বিধায়কের গ্রেফতারির পিছনেও কেন্দ্রীয় সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি দলীয় নেতৃত্বকেও সতর্ক করে কেজরিওয়াল বলেন, “ভবিষ্যতে আরও কড়া আক্রমণ নেমে আসবে৷ তৈরি থাকুন৷” ডেপুটি মুখ্যমন্ত্রী দিল্লির মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত শুরুর পিছনেও মোদির ‘দমন-চক্র’ রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন কেজরিওয়াল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশ নিরাপদ নয় বলেও বুধবার ওই ভিডিওয় দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷
দেখুন সেই ভিডিও:
সর্বশেষ খবর
-
দিনমজুর বাবার পরিশ্রম সার্থক! ভাঙা ঘরে পড়াশোনা করেই রাজ্য পুলিশে চাকরি ৩ ভাইবোনের
-
ভোগে পান্তাভাত আর সুস্বাদু মাছ, মনোস্কামনা পূরণে ‘অব্যর্থ’ বাংলার প্রাচীন দেবী
-
শনিতে শ্রীরামপুরে মমতার সভা, শুক্রে ‘রোব’ পরে থানায় অসিত, বললেন, ‘২ স্বেচ্ছাসেবক গ্রেপ্তার, সভা হবেই’
-
কেবল শ্রীরামচন্দ্র নন, দেবী দুর্গার কৃপাতেই কৌরব বধ করেছিলেন পঞ্চপাণ্ডব
-
ভাঙার পরও ফের একই জায়গায় অবৈধ নির্মাণ! কলকাতা পুর-কমিশনার স্মিতা পাণ্ডেকে তলব হাই কোর্টের