সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণে অভিযুক্ত চিন এবার ভারতের বিরুদ্ধে আঙুল তুলল৷ চিনের বক্তব্য, “ভারত সন্দেহপ্রবণ! চিনা সাংবাদিকদের বহিষ্কারের ফল ভুগতে হবে ভারতকে৷”
সোমবার চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেজিংয়ের বিরোধিতায় এনএসজি-তে প্রবেশ করতে না পারার প্রতিশোধ নিল ভারত৷ যদিও নয়াদিল্লি আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল, দুই দেশের সম্পর্কের সঙ্গে তিন সাংবাদিককে বরখাস্ত করার কোনও সম্পর্ক নেই৷ সাংবাদিক পরিচয়কে কাজে লাগিয়ে এক্তিয়ার বহির্ভূত কাজ করেছিলেন অভিযুক্ত তিন চিনা সাংবাদিক৷
গোপন সংস্থা মারফত তাঁদের উপর নজরদারি চালিয়ে দেখা যায়, পেশার বাইরেও নানারকম কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ এমনকী গত জানুয়ারিতে তাঁদের ভিসার মেয়াদ ফুরোলেও, তা নবীকরণ করা হয়নি৷ অথচ ভারতে থেকে কাজ করে যাচ্ছেন তাঁরা৷ সেই অভিযোগে তিন চিনা সাংবাদিককে নিজেদের দেশে ফেরত পাঠায় ভারত৷ চিন চাইলে তাঁদের পরিবর্তে অন্য সাংবাদিককে ভারতে নিয়োগ করতেই পারে, জানিয়ে দিয়েছে নয়াদিল্লি৷
নয়াদিল্লির যুক্তি মানতে অবশ্য নারাজ বেজিং! গ্লোবাল টাইমস রীতিমতো হুমকি দিয়েছে, “ভারতকে বুঝিয়ে দেওয়া হবে চিনে আসার ভিসা পাওয়া সহজ নয়৷”
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু