সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন জলে নামবেন অথচ বেণী (পড়ুন পা) ভেজাবেন না৷ জনগণের পাশে দাঁড়াবেন অথচ বিন্দুমাত্র কষ্ট করবেন না৷ গিয়েছিলেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে৷ পাশে দাঁড়াতে চেয়েছিলেন বন্যাদুর্গতদের৷ কিন্তু শেষমেশ তাঁকেই উদ্ধার করে আনতে হল৷ পুলিশ ও নিরাপত্তাকর্মীরা প্রায় চ্যাংদোলা করে উদ্ধার করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে৷ আর এ দৃশ্যই এখন হাসির খোরাক হয়ে উঠেছে নেটদুনিয়ায়৷
ঘোর বন্যাদুর্গত অঞ্চলে যে তিনি গিয়ে পড়েছিলেন তা নয়৷ নেহাতই হাঁটুজল৷ অনায়াসে তা পেরিয়ে আসতে পারতেন যে কেউ৷ এমনকী তাঁর সঙ্গে যাঁরা ছিলেন তাঁরাও তাই করেছেন৷ কিন্তু মুখ্যমন্ত্রী তা করতে পারেন না৷ তাই এই বিকল্প অবস্থা৷ পুলিশের হাতে ভর করেই বন্যা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী৷ কেন অতটুকু হেঁটে পেরলেন না তিনি? সরকারি তরফে জানানো হয়েছে, সাপের কামড় থেকে মুখ্যমন্ত্রীকে রক্ষা করতেই নাকি এই অবস্থা৷
MP CM Shivraj Singh Chouhan: “Chalo floods dekhne jaate hain!”
*arrives*Advertisement“Guys, yeh mera favourite white pant hai.” pic.twitter.com/ojFk9nOvRw
— José Covaco (@HoeZaay) August 21, 2016
Shivraj Singh Chouhan promoting ‘A Flying Jatt’. pic.twitter.com/nD9DuhOdJX
— Shirish Kunder (@ShirishKunder) August 22, 2016
এ ছবি ছড়িয়ে পড়তেই ইন্টারনেট দুনিয়া মেতেছে মশকরায়৷ একটি ছবির নাম করে কেউ কেউ বলছেন মুখ্যমন্ত্রী আসলে এখানে ‘এ ফ্লাইং জাট’ ৷ কেউ কেউ আবার বলছেন, প্রধানমন্ত্রী মোদি নিশ্চয়ই বিমান থেকে শিবরাজের এ দৃশ্য দেখছেন৷ এরকমই নানা হাসি-তামাশার ভিতরও থেকে যাচ্ছে বেশ কিছু প্রশ্ন৷ যে রাজ্য বানভাসি প্রায়, সেখানে মুখ্যমন্ত্রী পায়ে সামান্য জল লাগাতে ভয় পাচ্ছেন- এ দৃশ্য গণতান্ত্রিক দেশের একরকম ট্র্যাজেডি বলেই মনে করছেন অনেকে৷ জনপ্রতিনিধি হিসেবে যাঁরা নির্বাচিত তাঁদের স্বাচ্ছ্যন্দের ঘটা ও ব্যবহার দেখে চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের৷ এর আগেও একাধিক নেতা বা সরকারি কর্মীর দুর্ব্যবহার সামনে এসেছে৷ জনপ্রতিনিধিরা সত্যিই কতটা জনগণের জন্য, এ প্রশ্ন তাই থেকেই যাচ্ছে৷
Modi taking aerial survey of Shivraj singh chouhan’s ground survey of flood affected areas in Madhya Pradesh pic.twitter.com/lZMuF7gzCP
— Harley Quinn (@ritikajain01) August 22, 2016
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের