দেবশ্রী সিনহা: মানস ভুঁইয়ার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানের পদ ছাড়া নিয়ে জটিলতা অব্যাহত রইল৷
বুধবার ২৪ আকবর রোডে বৈঠকের পরও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি এআইসিসি৷ কার্যত, পিএসি পদ নিয়ে আবার বল ঠেলা হল হাইকমান্ডের কোর্টেই৷ মানস ভুঁইয়াকে সাফ জানিয়ে দেওয়া হল, তাঁকে শো-কজ করা হয়েছিল হাইকমান্ডের নির্দেশে৷ তাই তিনি হাইকমান্ডের কাছেই এই পদে থাকার যুক্তি দিয়ে যেন চিঠি লেখেন৷ তারপর হাইকমান্ডের ইচ্ছের উপরই সবকিছু নির্ভর করছে৷
বুধবার পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কংগ্রেসের সি পি যোশীর নেতৃত্বে পিএসি পদে মানসের অবস্থান নিয়ে দিল্লিতে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ও স্বয়ং মানস৷ বৈঠক শেষে মানস দাবি করেন, তিনি এই পদ এখন ছাড়ছেন না৷ তিনি বলেন, “আমার অবস্থান কোনও নতুন নয়৷ আমি আগেই সি পি যোশীকে বিস্তারিত ভাবে জানিয়েছি৷”
সর্বশেষ খবর
-
তামাক বা নিকোটিন থাকলেই নিষিদ্ধ গুটখা-পান মশলা! জনস্বাস্থ্যে কোন রাজ্যে বড় সিদ্ধান্ত?
-
চারটি জনপ্রিয় প্ল্যান বন্ধ করল এয়ারটেল, গ্রাহকদের খরচ বাড়বে ১৬%!
-
১০ হাজারের বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা! আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী
-
প্রকাশ্যে মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিতর্কে নিকিতা! মুখ খুলেই ফের বিস্ফোরণ ঘটালেন নায়িকা
-
মমতার দেওয়া ‘বাংলা’ নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কী হওয়া উচিত? সংসদে বললেন শমীক