নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: টানা বৃষ্টিতে ফের ধস নেমেছে পাহাড়ে৷ ধসের কারণে পাহাড় থেকে আছড়ে পড়া পাথর চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের৷ বুধবার ভোরে এই ঘটনা ঘটে দার্জিলিংয়ের লোধোমা ২ নম্বর পঞ্চায়েত এলাকায়৷
রাত থেকে প্রবল বর্ষণ চলছিল পাহাড়ের বিভিন্ন এলাকায়৷ গভীর রাতে হঠাৎ ধস নামে৷ তা প্রবল বেগে এসে পড়ে এক বাড়ির উপরে৷ কার্যত ধ্বংস হয়ে যায় গোটা বাড়ি৷ দার্জিলিংয়ের রিম্বিক লোদামায় বুধবারের ধসের জেরে মনকুমার লিম্বু (৩৩), প্রেমকিত লিম্বু (২৫) ও অনীশ লিম্বু (৮)-এর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব৷
মর্মান্তিক এই ঘটনায় দার্জিলিংবাসীর মনে ফিরে এসেছে এক বছর আগের ভয়াবহ ধসের স্মৃতি৷ গত বছর বর্ষায় ধসের জেরে দার্জিলিং পাহাড়ে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়৷ তবে এবারে ধস মোকাবিলায় আগাম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন৷ বৃহস্পতিবার পাহাড়ে পৌঁছচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ৷ ধস মোকাবিলায় প্রশিক্ষণ দেবে তাঁরা৷
সর্বশেষ খবর
-
বারবার কামিয়েও দাড়ির দেখা নেই, গাল ভর্তি ‘রেজার বাম্প’! কী করে ফেরাবেন ত্বকের জৌলুশ?
-
আগস্টে হচ্ছে না বাণিজ্য নীতি, কেন লাগছে বাড়তি সময়, কারণ জানালেন অর্থমন্ত্রী স্বপন
-
‘আর নোটিস নয়, বেনিয়ম দেখলেই হোটেল সিল’, মমতা-ফিরহাদের থেকে কী জবাব চাইলেন অগ্নিমিত্রা?
-
রাম মন্দির নির্মাণেও বেনিয়ম! বিতর্কের মধ্যে নির্মাণ কমিটির প্রধান বলছেন, ‘সব বানানো’
-
টি-২০তে সুপারস্টার, টেস্টে সফল হওয়ার ক্ষমতা আছে বৈভবের? বড় ভবিষ্যদ্বাণী ‘গুরু’ দ্রাবিড়ের