স্টাফ রিপোর্টার: মোহরকুঞ্জের ভিতর থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ৷ চন্দ্রশেখর পাত্র নামে ওই ব্যবসায়ীর বাড়ি পূর্ব মেদিনীপুরের রামনগরে৷ অসুস্থ ভাইকে দেখতে এসে তিনি মোহরকুঞ্জের একটি গাছের ডাল থেকে ঝুলে কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে উঠে এসেছে প্রশ্ন৷
পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে মোহরকুঞ্জ খোলার আগেই এক নিরাপত্তারক্ষী দেখেন যে একটি গাছের ডাল থেকে ঝুলছে একটি দেহ৷ তিনি হেস্টিংস থানায় খবর দেন৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়৷ তখনও তাঁর পরিচয় পুলিশ জানতে পারেনি৷ হাসপাতালের এমারজেন্সিতে নিয়ে যাওয়ার পর দুই ব্যক্তি এসে জানান যে, মৃত ব্যক্তি তাঁদেরই ভাই৷ তাঁরা নিজেদের পরিচয় দিয়ে দেহটি শনাক্ত করেন৷ পুলিশ জেনেছে, কাজুর ব্যবসায়ী চন্দ্রশেখরের এক ভাই ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালের কার্জন ওয়ার্ডে৷ ভাইয়ের জন্য সারা রাত হাসপাতালে জাগেন চন্দ্রশেখর৷ তাঁর সঙ্গে রাতে হাসপাতালেই ছিলেন দুই দাদা ও কাকা৷ রবিবার সকাল থেকে চন্দ্রশেখরের সন্ধান মিলছিল না৷ কেউ বুঝতেও পারেননি যে, কখন ওই ব্যবসায়ী মোহরকুঞ্জের ভিতর এসে বসেছিলেন৷ মোহরকুঞ্জ ফাঁকা হয়ে যাওয়ার পরই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন৷
ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘১০ জন কালো…’, বিশ্বকাপে এমবাপেদের নিয়ে অমিতাভের পোস্টে বর্ণবিদ্বেষের অভিযোগ
-
শ্রাবণ মাসের কাঁওয়ার যাত্রায় বিশেষ নজর নবান্নর, যাত্রাপথেই পুণ্যার্থীদের ফুট মাসাজের সুযোগ
-
‘অভিশপ্ত’ ওয়ানড়ে ফের বিপর্যয়! টানেলের কাজের মাঝেই ভূমিধস, অনেকের চাপা পড়ার আশঙ্কা
-
স্পেনের এক গোলেই স্বপ্নভঙ্গ! বিশ্বকাপে পর্তুগালের বিদায়ে মন খারাপ মহিষাদলের ‘রোনাল্ডোর গ্রামের’
-
‘ও ভালোই জানে, আসল বস কে’, নেতানিয়াহুর ভারত সফরের আগেই মনে করালেন ট্রাম্প