সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের সময়ই মশগুল ছিলেন সিনেমা দেখায়৷ হাতেনাতে ধরা পড়লেন একেবারে খোদ উপ মুখ্যমন্ত্রীর কাছে৷ কালবিলম্ব না করে ওই হাসপাতাল কর্মীকে বরখাস্ত করলেন তিনি৷
সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ৷ তা যে এমনি এমনি নয় তা চাক্ষুষ করলোন খোদ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া৷ মূলত, সরকারি হাসপাতালের অবস্থার খোঁজ করতেই তিনি বেরিয়েছিলেন সারপ্রাইজ ভিজিটে৷ গিয়ে নিজেই একরকম চমকে গেলেন৷ একটি ঘরের বাইরে তখন রোগীদের লম্বা লাইন৷ কেন লাইন কমছে না, দেখতে গিয়ে ভিতরে ঢুকে দেখেন হাসপাতাল কর্মী তখন সিনেমা দেখায় মশগুল৷ এতটাই মগ্ন তিনি যে, ঘরে মন্ত্রী ঢুকেছেন তা খেয়ালও করেননি৷ কর্মীটির চমক ভাঙে যখন তাঁর কাঁধে হাত রেখেছেন উপ মুখ্যমন্ত্রী স্বয়ং৷ এরপরই ক্ষুব্ধ মনীশ বরখাস্ত করেন ওই কর্মীকে৷
আপেরই এক সদস্য পুরো ঘটনাটি ভিডিও করেন৷ ইন্টারনেটে সেটি পোস্ট করা মাত্র ভাইরাল হয়ে যায়৷ জানা গিয়েছে, কর্মীটি বারবার ক্ষমা চেয়েছে, কিন্তু কোনও ফল হয়নি৷ সরকারি হাসপাতালের হাল ফেরাতে কঠোর দিল্লির উপ মুখ্যমন্ত্রী৷ তবে এ তো একটা হাসপাতালের ঘটনা৷ বাকি হাসপাতালের অবস্থাও যে এরকমই তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে৷ আর সেখানে কী ব্যবস্থা নেওয়া হবে, কীভাবে ফিরবে হাসপাতালের হাল, সে প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে৷
সর্বশেষ খবর
-
জামিনে বাড়ি ফিরতেই বিবাদ! খাস কলকাতায় ‘খুনে’র অভিযোগে গ্রেপ্তার দম্পতি
-
বিশ্বকাপে হেরেও অলিম্পিকের টিকিট স্মৃতিদের, এখনও অনিশ্চিত শ্রেয়সরা, কী মাপকাঠি জানাল আইসিসি?
-
‘ইটালীয় মানসিকতার কোনও…’, সোনিয়াকে খোঁচা বিজেপির, পালটা জবাব কংগ্রেসের
-
এবার সব্যসাচীর বিরুদ্ধে তদন্তে ইডি! ‘বান্ধবী’র বাড়ি থেকে সোনা উদ্ধারের পর মামলার নথি সংগ্রহ
-
দ্রাবিড়ভূমই পাখির চোখ, তেলেঙ্গানায় পদ্ম ফোটাতে হারদরাবাদ পুরভোটে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি