সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্ষণ রাজধানীর বুকে৷ এবারে ভুক্তভোগী এক চার বছরের শিশু৷ অভিযুক্ত ২৮ বছরের রিকশাচালক৷ নাম মহম্মদ জুনেইদ৷ অভিযোগ, ধর্ষণের পর চার বছরের মেয়েটিকে নর্দমায় ফেলে দেওয়া হয়৷
রবিবার রাত ন’টা নাগাদ দিল্লির শাহবাদ ডেয়ারিতে খেলছিল শিশুটি৷ অভিযোগ, সেই সময়ই তাকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে জুনেইদ৷ অত্যাচারে শিশুটির রক্তপাত হতে থাকলে কাছের ড্রেনে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে সে৷ সেই সময়ই এক প্রতিবেশী তাকে ধরে ফেলে৷ প্রথমে ব্যাপক মারধর করা হয় অভিযুক্তকে, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়৷ আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ জুনেইদের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষার আইনে মামলা দায়ের করা হয়েছে৷ টুইটারে শিশুনিগ্রহের তীব্র নিন্দা করেছেন মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিয়াল৷ বিষয়টি এদিন রাজ্যসভাতে তোলেন ডিএমকে নেত্রী কানিমোঝি ও সমাজবাদী পার্টি নেত্রী জয়া বচ্চন৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু