সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন আর তিনি আগের মতো বাবলি নেই৷ কসরত করে ঝরিয়ে ফেলেছেন বাড়তি মেদ৷ আর তাই ‘ঢিসুম’-এর নয়া আইটেম নম্বরে এবার চোখ ধাঁধানো অবতারে দেখা গেল পরিণীতি চোপড়াকে৷ বরুণ ধাওয়ানের সঙ্গে এই আইটেম নম্বরে লাস্যময়ী পরিণীতির থেকে চোখ ফিরিয়ে নেওয়া দায়৷
বরুণ ধাওয়ান এবং জন আব্রাহাম অভিনীত ‘ঢিসুম’ ছবিতে ‘জানেমন আহ’ গানটির কথা এবং সুর বিশেষ কোনও মজা লুকিয়ে না থাকলেও পরিণীতিই এই গানের ইউএসপি৷
এর আগে ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ প্রমুখ নায়িকারা বলিউডে আইটেম নম্বর করেছেন৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন পরি৷ তাঁর পাশাপাশি বরুণ ধাওয়ানও গানে যথাযথ৷ নৃত্যশিল্পী হিসাবে তিনি বরাবরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন৷
প্রসঙ্গত, মাত্র ২৪ ঘন্টা আগে মুক্তি পেয়েছে ‘ঢিসুম’-এর এই আইটেম নম্বর৷ আর ইতিমধ্যেই ইউটিউবে প্রায় ১০,০০০,০০ দর্শক দেখে নিয়েছেন এই গানের ভিডিওটি৷
সর্বশেষ খবর
-
‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের
-
শুধু এশিয়াডে সোনা জেতার জন্য নয়, অন্য কারণে ক্রিকেট ইতিহাসে লেখা হবে আজকের দিনটি
-
তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে চমক এন্ট্রি, বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ বেছে দিলেন সৌরভ
-
কাগজেই ‘মৃন্ময়ী’! মাত্র ২২ কেজি ওজনের প্রতিমা গড়ে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী
-
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফের উত্তাল কলকাতা, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় অশান্তি