সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার প্রাথমিক ধাক্কা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ আছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ চিকিৎসকরা জানাচ্ছেন, পর্যাপ্ত ঘুম হয়েছে যুব নেতার৷ আজ তাঁকে দেওয়া হবে নর্মাল ডায়েট৷
মঙ্গলবার বহরমপুরের কর্মী সম্মেলন থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক৷ তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে এসে ভর্তি করা হয় বেলভিউতে৷ ১৪ জনের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল গঠন করা হয় তাঁর চিকিৎসায়৷ প্রথম প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, বিপদ কাটিয়ে উঠলেও ঘাড়ের নীচে আঘাত নিয়ে চিন্তার কারণ আছে৷ সেইমতো ব্যথা কমানোর জন্য রাতে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল তাঁকে৷ আজ অনেকটাই সুস্থ আছেন তিনি৷ তবে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে৷
এদিকে দুর্ঘটনার তদন্তভার নিয়ে সিআইডি গতকালই পৌঁছেছিল অকুস্থলে৷ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তাঁরা৷ আজ আবার দুর্ঘটনাস্থলে যাবে তদন্তকারী দল৷ যেহেতু এক্সপ্রেস ওয়েতে কোনও সিসিটিভি ফুটেজ ছিল না, তাই স্থানীয়দের বয়ানের উপর ভিত্তি করেই এগোচ্ছে তদন্ত৷ অভিষেকের গাড়ির ব্রেক, টায়ারের অবস্থা, কনভয়ের অন্যান্য গাড়ির গতিবেগ খতিয়ে দেখা হচ্ছে৷ যে ব্রেকডাউন ভ্যানের সঙ্গে ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটে তার চালককে ও ট্রাক চালককে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে