বাড়ি থেকে বেরিয়েই দেখলেন রাস্তা পার করছে কালো বিড়াল! ২০২৬ সালেও এই দৃশ্য দেখে থমকে যান অধিকাংশই। কেউ থুতু ফেলে এগিয়ে যান। কেউ আবার ঠায় অপেক্ষা করেন অন্য কারও আসার। কারণ একটাই, পাছে বিপদ ঘটে! কিন্তু জানেন কি প্রাচীনকালে এই বিড়ালই ছিল রক্ষাকর্তা। হিন্দু শাস্ত্র অনুযায়ী, কালো বিড়াল হল মা ষষ্ঠীর বাহন। বলা হত, বিড়াল যেমন খুব যত্নে ও স্নেহে তার ছানাদের লালনপালন করে, ঠিক তেমনই মা ষষ্ঠী সমস্ত শিশুদের আগলে রাখেন।
আরও পড়ুন:
কথিত আছে, প্রাচীন গ্রামগুলোতে দুটি জিনিস নিঃশব্দে শিশুদের প্রাণ কেড়ে নিত। এক হল বিষাক্ত সাপ এবং প্লেগ-বাহী ইঁদুর। একমাত্র বিড়ালই ছিল শিকারি প্রাণী, যারা ঘুটঘুটে অন্ধকারেও সাপ ও ইঁদুর শিকার করে খুদেদের প্রাণ বাঁচাত। সেই সময় মনে করা হত, বিড়ালকে আঘাত করলে রুষ্ট হন মা ষষ্ঠী। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে বিশ্বাস। বর্তমানে অধিকাংশের কাছেই বিড়াল মানেই তা অশুভ।
সত্যিই কি বিড়াল রাস্তা পারাপার করলে ভেস্তে যেতে পারে হওয়া কাজ? বিড়াল রাস্তা কাটলে মনে করা হয় রাহু ও কেতুর দৃষ্টি পড়েছে। ফলে যে কাজে যাওয়া হচ্ছিল, তা ভেস্তে যেতে পারে বলে ধরে নেওয়া হয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে বিড়ালটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয়, বিড়াল রাস্তা পেরনোর সময় যদি বাম দিক থেকে ডান দিকে যায়, তবে তা বেশি অশুভ। যদিও এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও