সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে, ততই যেন মুখের আগল খুলে যাচ্ছে মার্কিন প্রেসিডেণ্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের৷ প্রতিদ্বন্দ্বী সম্পর্কে কী বলছেন, কোনও শালীনতার বালাই থাকছে না যেন! মাত্র দু’দিন আগে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘শয়তান’ বলেছিলেন৷ এবার তাঁকে জঙ্গি সংগঠন আইএস-এর ‘প্রতিষ্ঠাতা’ বলে বসলেন ট্রাম্প৷ তাঁর কটাক্ষ, আইএস-এর উচিত হিলারিকে পুরস্কৃত করা৷
গত বুধবার ফ্লোরিডার এক নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী সম্পর্কে এমনই মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী৷ ট্রাম্প বলেন, “অরল্যান্ডোর দিকে দেখুন৷ সান বের্নাডিনহোর দিকে তাকান৷ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, গোটা বিশ্বে কী ঘটছে! আমরাই আইএস-কে এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছি৷” হিলারির বিরুদ্ধে পরাজয় তাঁর কাছে খুবই অসম্মানজনক হবে বলে তিনি মন্তব্য করেন৷ ট্রাম্প এ-ও বলেন যে, তিনি প্রেসিডেণ্ট থাকলে ৯/১১-র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলাও ঠেকানো যেত৷ তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ডে রিপাবলিকান পার্টির মধ্যে মতপার্থক্য চরমে উঠেছে বলে জল্পনা৷ তা উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, “আমাদের দল ঐক্যবদ্ধ৷ এতটা একতা এর আগে কখনও দেখা যায়নি৷ যেভাবে সকলে আমাকে সমর্থন করছেন, তা অভাবনীয়৷ সবাইকে ধন্যবাদ৷”
গত সাত মাস ধরে নির্বাচনী প্রচারে কখনও হিলারিকে ‘শয়তান’, কখনও ‘অসৎ’ বলে ট্রাম্প মন্তব্য করে আসছেন৷ কিন্তু কখনও পাল্টা ব্যক্তিগত আক্রমণে যাননি ডেমোক্র্যাট প্রার্থী৷ তবে কলোরাডোয় এক সভায় হিলারি বলেছেন, “আমার কোনও সন্দেহ নেই যে, প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প সম্পূর্ণ অনুপযুক্ত৷ যাঁরা ক্রমাগত আমাদের সেনা, মৃত সেনাদের পরিবারকে অসম্মান করেন, তাঁদের নিয়ে আমার সংশয় রয়েছে৷”
সর্বশেষ খবর
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক